Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 3 July 2026, 09:10: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » অফিসকক্ষে শিশু নির্যাতন, স্কুলের ব্যবস্থাপক গ্রেফতার
    জাতীয়

    অফিসকক্ষে শিশু নির্যাতন, স্কুলের ব্যবস্থাপক গ্রেফতার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 23, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    রাজধানীর নয়াপল্টন এলাকায় শারমিন একাডেমি নামে একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী।

    ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) হুসাইন মুহাম্মদ ফারাবী ব্যবস্থাপককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি নয়াপল্টন এলাকার মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমি নামের স্কুলে চার বছরের কম বয়সী এক শিশুকে নির্যাতন করা হয়। শিশুটি ওই স্কুলের প্রি-প্লে শ্রেণির শিক্ষার্থী।

    ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, স্কুলের একটি অফিস কক্ষে ইউনিফর্ম পরা শিশুটিকে নিয়ে প্রবেশ করেন এক নারী।

    তিনি প্রথমে শিশুটিকে চড় মারেন। এরপর কক্ষে আগে থেকে থাকা এক পুরুষ শিশুটির ওপর চড়াও হন। একপর্যায়ে তিনি শিশুটির গলা ও মুখ চেপে ধরেন। তার হাতে একটি স্ট্যাপলারও দেখা যায়।

    ভিডিওতে আরও দেখা যায়, শিশুটি কাঁদতে থাকলে ওই নারী তার হাত ধরে আটকে রাখেন। একসময় শিশুটি ওই নারীর শাড়িতে থুতু ফেললে পুরুষটি শিশুটির মাথা শাড়ির সেই জায়গায় চেপে ধরে কয়েকবার ঝাঁকুনি দেন।

    পুলিশের ভাষ্য অনুযায়ী, ভিডিওতে থাকা নারী হলেন শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি হলেন স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া।

    এ ঘটনায় শিশুটির মা রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করেন। মামলায় শারমিন জাহান ও পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করে শিশু আইনের ৭০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    অফিসকক্ষে শিশু নির্যাতন স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার
    পূর্ববর্তী খবরপুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে পালিত হচ্ছে সরস্বতীপূজা
    পরবর্তী খবর ফ্যাসিবাদের সহযোগী ও জনগণের প্রতিপক্ষরাই গণভোটে ‘না’-এর পক্ষে: উপদেষ্টা আদিলুর রহমান

    আরো সংবাদ পড়ুন

    ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

    ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

    আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টি আভাস

    নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

    এলপি গ্যাসের দাম কমলো

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

    July 3, 2026

    ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

    July 3, 2026

    ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

    July 3, 2026

    চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    July 3, 2026

    মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর

    July 3, 2026

    আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    July 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.