Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 21 August 2026, 10:18: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » আগামী এক বছরে ৪০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া : আসিফ নজরুল
    জাতীয়

    আগামী এক বছরে ৪০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া : আসিফ নজরুল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আগামী এক বছরে ৪০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া আসিফ নজরুল

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মালয়েশিয়া নিয়ে অতিরঞ্জিত ধারণা তৈরি হয়েছে। বাস্তবতা হলো, আগামী এক বছরে দেশটি বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেবে। বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রমবাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, “বর্তমানে বলা হচ্ছে মালয়েশিয়া ১০-১২ লাখ কর্মী নেবে, যা একেবারেই বাস্তবসম্মত নয়। আমি সেখান থেকে ঘুরে এসেছি। প্রকৃত পরিস্থিতি হলো, চাহিদা খুবই সীমিত।”

    তিনি আরও বলেন, “আগের সরকার মালয়েশিয়ার সঙ্গে একটি চুক্তি করেছে, যেখানে মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির তালিকা দেবে আর বাংলাদেশ সেই অনুযায়ী পাঠাবে—এই দ্বিপক্ষীয় সমঝোতাই এখন সিন্ডিকেট নামে পরিচিত। নতুন করে দায়িত্ব নেওয়ার পর আমাদের বলা হচ্ছে, আর কোনো সিন্ডিকেট চলবে না। কিন্তু এই চুক্তি বাতিল করতে হলে মালয়েশিয়ার সঙ্গে নতুন সমঝোতায় যেতে হবে। সেটা তো চাপ দিয়ে করা যাবে না।”

    চুক্তির বাস্তবতা তুলে ধরে উপদেষ্টা বলেন, “আমার সামনে এখন দুটি বিকল্প—এক, মালয়েশিয়ার দেওয়া তালিকা মেনে নির্দিষ্ট সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো; দুই, কর্মী পাঠানোই বন্ধ করে দেওয়া। কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে পাঠালে আমাকে তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হবে। আর না পাঠালে ৩০-৪০ হাজার কর্মী বিদেশে কাজের সুযোগ হারাবে, যা ১-২ লাখ পরিবারের জন্য ক্ষতির কারণ হবে।”

    জাপানের শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, “জাপানে কর্মীর চাহিদা আছে, কিন্তু আমাদের শ্রমিকদের দক্ষতার ঘাটতি রয়েছে। ভাষা শিক্ষার উদ্যোগ চলছে, কিন্তু দক্ষতা অর্জন হচ্ছে না। তাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত চাহিদা অনুযায়ী শ্রমিক প্রস্তুত করা।”

    তিনি জানান, “আমরা ‘জাপান সেল’ গঠন করেছি এবং একটি ডেডিকেটেড ওয়েবসাইট তৈরির কাজ চলছে। এই প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপ কমিয়ে দক্ষতা উন্নয়নের দিকে জোর দেওয়া হবে। এজন্য আমরা প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চালানোর পরিকল্পনা করছি।”

    নতুন উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে পার্টনারশিপের চিন্তা করছি। প্রবাসী কল্যাণ ব্যাংক বর্তমানে প্রবাসীদের ঋণ দিচ্ছে, কিন্তু যারা স্টুডেন্ট ভিসায় যাচ্ছে তারা এখনও সেই সুবিধা পাচ্ছে না। ভবিষ্যতে তাদের জন্যও ঋণের ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

    আগামী এক বছরে ৪০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া : আসিফ নজরুল
    পূর্ববর্তী খবরআন্তর্জাতিক পরমাণু সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইরান
    পরবর্তী খবর বড় হলে সমস্যাও বেশি, স্যাক্রিফাইসটাও বেশি, দায়িত্ব অনেক: তারেক রহমান

    আরো সংবাদ পড়ুন

    নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

    ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে আপিলের রায় সোমবার

    ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে চলছে সরাসরি ভোটগ্রহণ

    রাষ্ট্রপতি নির্বাচন: ভোট নিতে সংসদে গেলেন সিইসি

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মতামত দিলো আইন মন্ত্রণালয়

    হাম-ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সরকার উদ্বিগ্ন নয়: স্বাস্থ্যমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল

    August 21, 2026

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

    August 20, 2026

    নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

    August 20, 2026

    ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে আপিলের রায় সোমবার

    August 20, 2026

    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    August 20, 2026

    সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 20, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.