Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 27 August 2026, 11:33: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
    জাতীয়

    আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 24, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ছোট ভাই এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ।

    দিবসটি উপলক্ষে সকাল থেকেই বনানী কবরস্থানে কোকোর কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন আলেম ও হাফেজরা। শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

    ২০১৫ সালের ২৪ জানুয়ারি দেশের রাজনৈতিক অস্থিরতার এক কঠিন সময়ে মালয়েশিয়ায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। সে সময় তার মা খালেদা জিয়া গুলশানে নিজ কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবরোধে ছিলেন। প্রিয় পুত্রের মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। মায়ের পক্ষে শেষবার সন্তানের মুখ দেখার বিষয়টি নিয়েও সে সময় রাজনীতির নোংরা কৌশলের সাক্ষী হতে হয় দেশবাসীকে।

    মৃত্যুকালে কোকোর বয়স ছিল ৪৫ বছর। চার দিন পর ২৮ জানুয়ারি তার মরদেহ দেশে আনা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

    একজন সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হওয়া সত্ত্বেও আরাফাত রহমান কোকো দীর্ঘদিন সাধারণ মানুষের আড়ালেই ছিলেন।

    ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ১/১১-এর সেনাসমর্থিত সরকারের সময়ে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হওয়ার পরই তিনি মূলত দেশবাসীর নজরে আসেন।
    রিমান্ডে নেওয়ার পর শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে তার শরীরে মারাত্মক জটিলতা দেখা দেয়। বিশেষ করে হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভুগতে শুরু করেন তিনি। সে সময় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও টেলিভিশনের ফুটেজে প্রায়ই তাকে বুক চেপে ধরে থাকতে দেখা যেত। ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য তিনি সপরিবারে থাইল্যান্ড যান।

    পরবর্তীতে মালয়েশিয়ায় বসবাস শুরু করেন। গুরুতর অসুস্থতার পাশাপাশি দেশে মায়ের ওপর চলমান নিপীড়নের খবরে তিনি মানসিকভাবে চরম উদ্বেগের মধ্যেই দিন কাটাচ্ছিলেন। এরই মধ্যে আকস্মিকভাবে তার জীবনাবসান ঘটে।

    ১৯৭০ সালের ১২ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ঘরে জন্ম নেন আরাফাত রহমান কোকো। জন্মের অল্প সময়ের মধ্যেই শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ চলাকালে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তার শৈশব কাটে। ১৯৭১ সালের ২ জুলাই পাকিস্তানি সেনারা ঢাকায় অভিযান চালিয়ে বেগম খালেদা জিয়াকে তার দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ গ্রেপ্তার করে। দীর্ঘদিন বন্দিদশায় থাকার পর ১৬ ডিসেম্বর স্বাধীনতার মাধ্যমে তারা মুক্তি পান।

    ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর মায়ের স্নেহ ও তত্ত্বাবধানে বেড়ে ওঠেন কোকো। ছোটবেলা থেকেই শান্ত ও নিরবে জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও রাজনীতির পরিবর্তে ব্যবসা ও ক্রীড়া সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন।

    আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
    পূর্ববর্তী খবরএখন আমাদেরকে দেশ গড়তে হবে: তারেক রহমান
    পরবর্তী খবর বিয়ের হলুদে জমিয়ে নাচলেন মধুমিতা

    আরো সংবাদ পড়ুন

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

    বিকেলে শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন

    গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট

    অবিলম্বে বাজার থেকে নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

    জেদ্দা থেকে চট্টগ্রাম আসার ফ্লাইটে নারীর মৃত্যু

    দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে: আইনমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

    August 27, 2026

    ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

    August 27, 2026

    নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা

    August 27, 2026

    বিকেলে শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন

    August 27, 2026

    গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট

    August 27, 2026

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬২, নিখোঁজ পাঁচ শতাধিক

    August 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.