Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 2 September 2026, 11:18: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » এমপিওভুক্ত শিক্ষকদের জমায়েত আজ, আসতে পারে কর্মবিরতির ঘোষণা
    জাতীয়

    এমপিওভুক্ত শিক্ষকদের জমায়েত আজ, আসতে পারে কর্মবিরতির ঘোষণা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 12, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ঢাকায় আজ বড় ধরনের জমায়েতে মিলিত হচ্ছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক-কর্মচারীরা। সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বাড়ানোকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ জানাবেন।

    আন্দোলনকারীরা জানিয়েছেন, সমাবেশ থেকে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি না মানা হলে সন্ধ্যা নাগাদ সারাদেশে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে।

    রোববার (১২ অক্টোবর) সকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ঢাকা পোস্টকে বলেন, আজকের জমায়েত ও অবস্থান কর্মসূচি আমাদের পক্ষ থেকে শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ধাপ। সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বাড়ানোকে আমরা যথেষ্ট ও বাস্তবসম্মত মনে করি না। সেজন্য আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মিলিত হয়ে আমাদের দাবি পুনর্ব্যক্ত করব।

    তিনি বলেন, আমরা চাই মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানো হোক। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে সারাদেশে টানা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতির পথে অবলম্বন করতে হবে। আজকের জমায়েত সেই প্রস্তুতির একটি সূচনা।

    আজিজী বলেন, সারাদেশ থেকে শিক্ষকরা ঢাকায় এসেছেন। দাবি আদায় না হলে আমরা ফিরে যাচ্ছি না। যদি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করা হবে।

    এর আগে, গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বাড়ানোর পাশাপাশি সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল। সে সময় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়।

    আসতে পারে কর্মবিরতির ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের জমায়েত আজ
    পূর্ববর্তী খবরআমার মৃত্যুভয় হয় অনেক: পরীমণি
    পরবর্তী খবর জুলাই গণহত্যা: শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

    আরো সংবাদ পড়ুন

    লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

    কমলো এলপি গ্যাসের দাম

    সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক

    আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

    জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০২

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

    September 2, 2026

    কমলো এলপি গ্যাসের দাম

    September 2, 2026

    ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশের কড়া বার্তা

    September 2, 2026

    জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

    September 2, 2026

    স্পিকারের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ: গুরুত্ব পেল জনগণকেন্দ্রিক সম্পর্ক

    September 2, 2026

    স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

    September 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.