কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উদ্ধারকাজ চালানো হয়। দগ্ধ তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
এ ছাড়া আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

