Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 11 August 2026, 06:16: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর সংহ‌তিপত্র
    জাতীয়

    কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর সংহ‌তিপত্র

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 30, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর সংহ‌তিপত্র

    প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির সোমবার (৩০ মার্চ) কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তি‌নি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বরাবর এক‌টি সংহ‌তিপত্র হস্তান্তর করেন। ওই পত্রে প্রধানমন্ত্রী উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের নেতৃত্ব, সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ব্যক্ত করেন।

    তিনি কাতারে বসবাসরত প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি প্রবাসীকে নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য কাতার সরকারের গৃহীত পদক্ষেপের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে কাতারের যে কোনো প্রয়োজন তাদের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

    এছাড়া, ২০২৫ সালের জানুয়ারি ও মে মাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জরুরি চিকিৎসার জন্য লন্ডনে যাতায়াতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ায় কাতারের আমিরের মহানুভবতার কথাও তিনি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

    বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা আঞ্চলিক শান্তি, সংলাপ ও মানবিক কূটনীতিতে কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। এ ছাড়া, বাংলাদেশ ও কাতারের মধ্যকার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

    সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গেও বৈঠক করেন। এ সময় উপদেষ্টা সাম্প্রতিক একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় কাতারের শ্রমমন্ত্রীর নিকটাত্নীয় মত্যুবরণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

    পররাষ্ট্র উপদেষ্টা এ সময় দোহায় বাংলাদেশ দূতাবাসও পরিদর্শন করেন এবং কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। তার এই সফর দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার অংশীদারিত্বকে আরও গতিশীল করবে এবং পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন গতি দেবে বলে আশা করা হচ্ছে।

    পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে রোববার এক সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছান। উল্লেখ্য, একই উদ্দেশ্যে দোহা থেকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবিরের আরও কয়েকটি উপসাগরীয় দেশ সফরের কথা রয়েছে।

    কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর সংহ‌তিপত্র
    পূর্ববর্তী খবরহাম হলে কী করবেন?
    পরবর্তী খবর সমালোচনার মুখে করণ জোহর

    আরো সংবাদ পড়ুন

    ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে গুঞ্জনের কিছু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

    রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

    প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

    এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম

    ডিজিটাল ঝামেলামুক্ত আইনি সেবা নিয়ে ১৫ আগস্ট আসছে লেক্সগ্লোবাল বিডি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

    August 11, 2026

    ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে গুঞ্জনের কিছু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    August 11, 2026

    সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

    August 11, 2026

    সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

    August 11, 2026

    সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 11, 2026

    এবার ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

    August 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.