Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 12 September 2026, 12:44: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » কোনও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: ফখরুল
    জাতীয়

    কোনও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: ফখরুল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 18, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কোনও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি ফখরুল

    বিএনপি কখনও কোনও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।

    আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি, যে কার্যক্রমগুলো ভায়োলেন্স সৃষ্টি করেছে, গণতন্ত্রের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, অর্থনীতির ক্ষতি করেছে।

    তিনি বলেন, আমরা কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ চাইনি। আমরা না করে দিয়েছি পরিষ্কারভাবে; বলেছি, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গে করা আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার বলেছি, পিআরের ব্যাপারে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই। কারণ আমরা মনে করি বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই।

    পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের কর্মসূচি নিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। আলোচনার মধ্যে কর্মসূচির অর্থ অহেতুক চাপ সৃষ্টি করা, যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়।

    মির্জা ফখরুল বলেন, আমি মনে করি এটার কোনো প্রয়োজন ছিল না। কারণ আলোচনা শেষ হয়নি এখনো। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে অহেতুক একটা চাপ সৃষ্টি করা। যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়। এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়।

    বিএনপি মহাসচিব বলেন, এভাবে রাজপথে এলেই সমাধান হবে? আমরা এখন পর্যন্ত বড় রাজনৈতিক দল তাতে কোনো সন্দেহ নেই। পট পরিবর্তনের পর আমরা কিন্তু কোনো ইস্যুতেই রাজপথে আসিনি। আমরা আলোচনার মাধ্যমেই সব কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে।

    কোনও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: ফখরুল
    পূর্ববর্তী খবরসাড়ে ৩ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের যুবক আটক
    পরবর্তী খবর ৪৭তম বিসিএস প্রিলিমিনারি শুরু, শেষ হবে দুপুর ১২টায়

    আরো সংবাদ পড়ুন

    রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী

    স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী

    হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট ১০১২

    ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

    ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ

    দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী

    September 11, 2026

    স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী

    September 11, 2026

    হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট ১০১২

    September 11, 2026

    হাটহাজারীতে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

    September 11, 2026

    কেন পূর্ণমাত্রায় হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প

    September 11, 2026

    ৯/১১-এর ২৫ বছর আজ

    September 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.