Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 11 August 2026, 11:39: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » চট্টগ্রামের কাস্টমস কমিশনার জাকির বরখাস্ত
    চট্টগ্রাম

    চট্টগ্রামের কাস্টমস কমিশনার জাকির বরখাস্ত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চট্টগ্রামের কাস্টমস কমিশনার জাকির বরখাস্ত

    চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বরখাস্তের পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংযুক্ত করা হয়েছে।

    মঙ্গলবার (১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

    এনবিআর সূত্রে জানা গেছে, কমিশনার জাকির হোসেন গত ২৮ জুন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে আয়োজিত ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অংশ নেন। এ কর্মসূচিতে অংশ নিতে তিনি চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ঢাকায় আসেন এবং এনবিআরের সামনে অবস্থান নেন। এ ঘটনায় রাজস্ব আদায়, আমদানি-রপ্তানি কার্যক্রম এবং সার্বিক সেবা ব্যাহত হয়। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছানোর পরই বরখাস্তের সিদ্ধান্ত আসে।

    সূত্রমতে, সরকার পরিবর্তন, আন্দোলন, বিক্ষোভ, গণঅভ্যুত্থান, দুর্ভিক্ষ, করোনা মহামারিসহ সব সংকটে দেশের ৯০ শতাংশ আমদানি-রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম কাস্টম হাউস কোনোদিন বন্ধ হয়নি। তবে সেদিন চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার মো. জাকির হোসেন কাস্টম হাউসের সব কর্মকর্তা-কর্মচারীকে ঢাকায় এনবিআরের চলমান আন্দোলনে পাঠিয়ে দেন। তিনি নিজেও চট্টগ্রাম কাস্টম হাউসের সব কার্যক্রম বন্ধ করে ঢাকায় আন্দোলনে অংশ নিয়েছেন বলে জানা গেছে। এই নিয়ে গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে তথ্য দিয়েছে। যার ফলে সরকার তাকে বরখাস্ত করেছে বলে জানা গেছে।

    এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ সংশোধনের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানানোর গত প্রায় দুই মাসব্যাপী আয়কর, ভ্যাট ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করেন। কলমবিরতি, অবস্থান কর্মসূচি পালন করা হয়।

    সবশেষ ২৮ ও ২৯ জুন লাগাতার কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করা হয়। এই দুইদিন সারাদেশের ভ্যাট, কাস্টমস ও কর অফিসের কার্যক্রম বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা এনবিআরের সামনে আন্দোলনে অংশ নেন। সরকার বারবার অনুরোধ করার পরও কার্যক্রম চলমান ছিল। এতে রাজস্ব আদায়, আমদানি-রপ্তানি ও সেবা প্রদানে বিঘ্ন ঘটে। সর্বশেষ সরকারের আশ্বাসে ব্যবসায়ীদের মধ্যস্থতায় ২৯ জুন সন্ধ্যায় ঐক্য পরিষদ সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

    দেশের সবচেয়ে বড় চট্টগ্রাম কাস্টম হাউস ২০২৪–২৫ অর্থবছরে রাজস্ব আদায় করেছে ৭৫ হাজার ৪৩২ কোটি টাকা। আগের অর্থবছরে এ অঙ্ক ছিল ৬৮ হাজার ৭৫৫ দশমিক ৭ কোটি টাকা। বছরে রাজস্ব আদায় বেড়েছে ৬ হাজার ৬৭৬ দশমিক ৩ কোটি টাকা বা ৯ দশমিক ৭১ শতাংশ।

    চট্টগ্রামের কাস্টমস কমিশনার জাকির বরখাস্ত
    পূর্ববর্তী খবরআমার খুবই পছন্দ বরিশালের পেয়ারা বাগান: সাফা কবির
    পরবর্তী খবর বাহরাইনের যুববিষয়ক মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    আরো সংবাদ পড়ুন

    ৮ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

    ডিজিটাল ঝামেলামুক্ত আইনি সেবা নিয়ে ১৫ আগস্ট আসছে লেক্সগ্লোবাল বিডি

    সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

    মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

    দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

    August 11, 2026

    ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, ভোটগ্রহণ হবে প্রকাশ্যে

    August 11, 2026

    ৮ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

    August 11, 2026

    কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১, নিখোঁজ শত শত

    August 11, 2026

    ডিজিটাল ঝামেলামুক্ত আইনি সেবা নিয়ে ১৫ আগস্ট আসছে লেক্সগ্লোবাল বিডি

    August 10, 2026

    রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত ১৩

    August 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.