চট্টগ্রাম-নাজিরহাট রুটে যাত্রীসেবায় যুক্ত হয়েছে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন। দীর্ঘদিনের লোকাল ট্রেনের পরিবর্তে আধুনিক সুবিধাসম্পন্ন সাতটি কোচ নিয়ে চালু হয়েছে নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নতুন এ সেবার উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রতিমন্ত্রী বলেন, রেলওয়ের সক্ষমতা বাড়াতে সরকার নতুন কোচ ও লোকোমোটিভ কেনার উদ্যোগ নিয়েছে। এসব যুক্ত হলে আগামীতে রেলের যাত্রীসেবা দ্বিগুণ হবে।
নতুন ট্রেনগুলোতে থাকছে ৩৩৪টি আসন, পাওয়ার কার ও শৌচাগারের সুবিধা। তবে, উন্নত সেবার পাশাপাশি বেড়েছে ভাড়াও। নতুন ট্রেনের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করেছে রেলওয়ে।

