Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 3 September 2026, 05:40: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ছাত্রদলের সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান
    জাতীয়

    ছাত্রদলের সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 3, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

    দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    ছাত্রদলের এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, দলটির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রনেতারাও যোগ দেবেন বলে জানা গেছে।

    প্রথমে এই কর্মসূচি জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা স্থানান্তর করা হয় শাহবাগে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে এ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ছাত্রদল।

    তা ছাড়া, সমাবেশের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য ছাত্রদল আগাম দুঃখ প্রকাশ করেছে।

    শাহবাগের সমাবেশ ঘিরে যাতে জনদুর্ভোগ না হয় এবং সার্বিক শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য ছাত্রদল ৬ দফা নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড আনা যাবে না; সকল ইউনিটকে সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত নির্ধারিত স্থানে অবস্থান করতে হবে; কাঁটাবন মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুল্যান্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে সহযোগিতা করতে হবে; কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না; ব্যক্তিগত শো-ডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না; সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিষ্কার করে ত্যাগ করতে হবে।

    ছাত্রদলের সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান
    পূর্ববর্তী খবর৩ আগস্ট ২০২৪: শহীদ মিনার থেকে ঘোষিত হয় সরকার পতনের এক দফা
    পরবর্তী খবর দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট

    আরো সংবাদ পড়ুন

    লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

    কমলো এলপি গ্যাসের দাম

    সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক

    বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

    আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

    মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

    September 2, 2026

    কমলো এলপি গ্যাসের দাম

    September 2, 2026

    ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশের কড়া বার্তা

    September 2, 2026

    জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

    September 2, 2026

    স্পিকারের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ: গুরুত্ব পেল জনগণকেন্দ্রিক সম্পর্ক

    September 2, 2026

    স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

    September 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.