Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 5 September 2026, 10:26: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল
    জাতীয়

    জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 24, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় আসা ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে এসেছেন। চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছান।

    ভারতীয় চিকিৎসা প্রতিনিধিদলে রয়েছেন নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ দুজন বার্ন ও প্লাস্টিক সার্জন। তাদের সঙ্গে আছেন দুজন নার্স। জাতীয় বার্ন ইনস্টিটিউটের একাধিক কর্মকর্তা ও দায়িত্বরত আনসার সদস্যরা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। একই সময় সিঙ্গাপুর থেকে আসা আরেকটি চিকিৎসক দলও সেখানে প্রবেশ করেছেন বলে তারা জানান।

    বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধিদলটি মাইলস্টোন বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার পাশাপাশি প্রয়োজনে ভারতে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করবেন বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে, দগ্ধদের চিকিৎসা সহায়তায় বুধবার (২৩ জুলাই) রাত ৯টায় ভারতীয় বিশেষজ্ঞ প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছায়।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের প্রতিনিধিদলটি রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা ও বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন। তাদের প্রাথমিক মূল্যায়ন ও চিকিৎসার ওপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসক দলও বাংলাদেশে পৌঁছাতে পারে।

    মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা দেওয়ার আগ্রহ জানিয়ে ভারত গত মঙ্গলবার বাংলাদেশকে চিঠি দেয়। এ মুহূর্তে আহতদের চিকিৎসার জন্য কী ধরনের সহায়তা প্রয়োজন, তা দ্রুত জানাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল দিল্লি। বাংলাদেশ সরকার ভারতীয় চিকিৎসকদের এই মানবিক সহায়তা উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

    জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল
    পূর্ববর্তী খবরস্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
    পরবর্তী খবর ছেলের ভবিষ্যতের জন্য বিশেষ উপহার জুহি চাওলার

    আরো সংবাদ পড়ুন

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

    ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

    সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

    ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    September 5, 2026

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    September 5, 2026

    রংপুরে আলোচিত চার হত্যার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে: ত্রাণমন্ত্রী

    September 5, 2026

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    September 5, 2026

    রাউজানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    September 5, 2026

    সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

    September 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.