Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 4 September 2026, 10:22: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » জীবনরক্ষাকারী ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ করবে সরকার
    জাতীয়

    জীবনরক্ষাকারী ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ করবে সরকার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 25, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জীবনরক্ষাকারী ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ করবে সরকার

    জীবনরক্ষাকারী ওষুধের দাম এখন থেকে সরকার নির্ধারণ করবে। হাইকোর্ট ১৯৯৪ সালের ২৬ ফেব্রুয়ারি জারি করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সার্কুলারকে অবৈধ ঘোষণা করে ১৯৯৩ সালের সরকারি গেজেট পুনর্বহাল করেছে, যেখানে ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ করে সরকার তা প্রকাশ করেছিল। আদালত নির্দেশ দিয়েছেন, এসব ওষুধের দাম সরকারকেই নির্ধারণ করতে হবে এবং তা গেজেট আকারে প্রকাশ করতে হবে।
    সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) দায়ের করা রিটের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

    জানা গেছে, ১৯৮২ সালের ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশের ১১ ধারা অনুযায়ী ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত ছিল। সে ধারার ভিত্তিতে ১৯৯৩ সালের ১৮ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৩৯টি জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। কিন্তু পরের বছর ১৯৯৪ সালের ২৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় একটি সার্কুলার জারি করে। সেখানে বলা হয়, মাত্র ১১৭টি ওষুধের দাম সরকার নির্ধারণ করবে, আর বাকি ওষুধগুলোর দাম নির্ধারণের ক্ষমতা দেওয়া হবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে। এর ফলে সাধারণ মানুষের জন্য জরুরি ওষুধ অনেক ক্ষেত্রে অস্বাভাবিক দামে বিক্রি হতে শুরু করে।

    এরই প্রেক্ষিতে ২০১৮ সালে জনস্বার্থে রিট দায়ের করে সার্কুলারটি চ্যালেঞ্জ করে এইচআরপিবি। এর আগে প্রাথমিক শুনানিতে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ ৩১ জুলাই ২০১৮ তারিখে রুল জারি করে জানতে চান কেন সার্কুলারটিকে বেআইনি ঘোষণা করা হবে না। সেই মামলাটি শুনানির জন্য বিচারপতি মো. রেজাউল হাসান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের আদালতে তারিখ নির্ধারণ হয় এবং দীর্ঘ শুনানি শেষে আজ (২৫ আগস্ট) উক্ত সার্কুলারকে অবৈধ ঘোষণা করে রায় দেন উক্ত আদালত।

    রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি আদালতে যুক্তি দেন, জীবনরক্ষাকারী ওষুধের দাম বৃদ্ধির বিষয়টি সরাসরি নাগরিকদের জীবনের অধিকার ও স্বাস্থ্যসুরক্ষার মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত। সরকার এই নিয়ন্ত্রণ সীমিত করায় উৎপাদনকারীরা ইচ্ছামতো দাম নির্ধারণ করে সাধারণ মানুষকে বঞ্চিত করেছে। তিনি বলেন, ১৯৮২ সালের অধ্যাদেশে সরকারের হাতে এই ক্ষমতা দেওয়া হলেও ১৯৯৪ সালের সার্কুলার তা খর্ব করেছে, যা সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়।

    বিবাদী পক্ষ, অর্থাৎ ওষুধ মালিক সমিতির পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এস. কে. মোরশেদ। তারা যুক্তি দেন, এইচআরপিবি এ ধরনের রিট করার বৈধতা রাখে না। তবে বাদীপক্ষ থেকে জবাবে বলা হয়, পূর্বে জনস্বার্থে স্বাস্থ্য খাত সম্পর্কিত একাধিক রিট দায়ের করে রায় পাওয়া গেছে, তাই এই রিটও বৈধ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ এজাজ করিব।

    আদালত সংবিধানের ১১২ অনুচ্ছেদ উদ্ধৃত করে বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণের দায়িত্ব সরকারের ওপর বর্তায়। তাই সরকারের ক্ষমতা সীমিত করার ১৯৯৪ সালের সার্কুলারটি অবৈধ। আদালত নির্দেশ দেন— এখন থেকে জীবনরক্ষাকারী সব ওষুধের দাম সরকার নির্ধারণ করবে। দাম নির্ধারণের পর তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করতে হবে। এমনকি স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

    রিট পিটিশনার ছিলেন এইচআরপিবির পক্ষে অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরী। বাদী পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। বিবাদীরা ছিলেন স্বাস্থ্য সচিব, ডিজি হেলথ, ডিজি ড্রাগ, ওষুধ মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ছয়জন।

    প্রসঙ্গত, এরই মধ্যে গত ১৭ আগস্ট অন্তর্বর্তী সরকার জীবনরক্ষাকারী ওষুধের নতুন তালিকা প্রণয়নের জন্য একটি টাস্কফোর্স গঠন করেছে। হাইকোর্ট তার রায়ে স্পষ্ট করে দিয়েছে, এই নতুন তালিকায় অন্তর্ভুক্ত সব ওষুধের দামও সরকারকেই নির্ধারণ করতে হবে।

    জীবনরক্ষাকারী ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ করবে সরকার
    পূর্ববর্তী খবরটাঙ্গাইলে দুদকের গণশুনানি অনুষ্ঠিত
    পরবর্তী খবর সহকারী ও সিনিয়র জজ পদমর্যাদার ৯৬ বিচারককে একযোগে বদলি

    আরো সংবাদ পড়ুন

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

    সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

    ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

    রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

    ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    শুভ জন্মাষ্টমী আজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    September 4, 2026

    অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

    September 4, 2026

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

    September 4, 2026

    সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

    September 4, 2026

    নেপালে বন্যা: ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার দুইজন

    September 4, 2026

    বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

    September 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.