Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 19 October 2026, 12:06: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে: ইসি সচিব
    জাতীয়

    ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে: ইসি সচিব

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইসি সচিব

    ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। ইসি সচিব বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। চলতি সপ্তাহেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

    গত ২১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। আসনটি শূন্য হওয়ার পর সেখানে উপনির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।

    এর আগে রোববার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচনে আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। পূজা ও পরীক্ষা ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

    এ দিকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। পাঁচ ধাপে নাকি ছয় ধাপে নির্বাচন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রতিটি উপজেলা ধরে নির্বাচন আয়োজন করা হবে।

    আখতার আহমেদ বলেন, একটি উপজেলার যতগুলো ইউনিয়ন রয়েছে, সেগুলো একই ধাপে নির্বাচন করা হবে। একটি উপজেলার কয়েকটি ইউনিয়ন এক ধাপে এবং বাকি ইউনিয়ন অন্য ধাপে নির্বাচন করলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই একটি উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে ভোট নেওয়া হবে।

    ইসি সচিব জানান, ইউপি নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনগুলোর তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশন নির্ধারণ করবে। সোমবার সকালে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ইস্যুর বিষয়ে বৈঠক করেন ইসি সচিব। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, আসন্ন নির্বাচনে পোস্টার ব্যবহারের সুযোগ থাকবে না। এ ছাড়া বিধিমালায় আরও কিছু পরিবর্তন আনা হয়েছে।

    এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে নভেম্বরে ইউপি নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

    ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে: ইসি সচিব
    পূর্ববর্তী খবররোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড

    আরো সংবাদ পড়ুন

    ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগরীর ২০টি জোনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি

    ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৮

    হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

    জনগণের জন্য কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার

    জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

    টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় মিলেছে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগরীর ২০টি জোনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি

    October 18, 2026

    হুতিদের হামলার শঙ্কায় রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট ‘কিংডম সেন্টার’ বন্ধ ঘোষণা

    October 18, 2026

    লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত

    October 18, 2026

    ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৮

    October 18, 2026

    হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

    October 18, 2026

    সাবেক বিমান বাহিনী প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    October 18, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.