Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 15 August 2026, 11:33: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন
    জাতীয়

    তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 9, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

    চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। পর্যবেক্ষকরা পূর্বাভাস দিয়েছে চলতি মাসে একাধিক শৈত প্রবাহ বয়ে যাবে এ অঞ্চলের উপর দিয়ে। সেই ক্ষেত্রে তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

    এদিকে, শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। তীব্র ঠান্ডায় কাজ করতে না পারায় শ্রমজীবী মানুষ পড়েছে বিপাকে। এই মুর্হূতে শীত বস্ত্রের পাশাপাশি মানুষে খাদ্য সহায়তা জরুরি হয়ে পড়েছে। তীব্র শীতে বোরো আবাদ ব্যহত হতে বসেছে। ঘন কুয়াশায় বোরো বীজতলা
    ক্ষতিগ্রস্ত হচ্ছে। শীতে গবাদি পশুর নানা রোগ বালাই বাড়ছে। ঘটছে প্রাণহানি।

    আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভৌগোলিক অবস্থানের কারণে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের আবহাওয়া সব সময় ভিন্ন থাকে। বিশেষ করে উত্তরের হিমালয় এবং তারও উত্তরের সাইবেরিয়ান অঞ্চলের কারণে এখানে শীতকালের মৌসূম অনেকটা দীর্ঘ হয়। এরই প্রভাবে পুরো ডিসেম্বর-জানুয়ারি মাসজুড়েই এ অঞ্চলে থাকে শীতের তীব্রতা। তবে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর হেরফের হয় শীতের। তারা বলছেন, বিগত কয়েক বছরের তুলনায় চলতি মৌসূমে শীতের তীব্রতা অনেকটাই বেশি। মধ্য ডিসেম্বর থেকে উত্তরের হিম বাতাস প্রবাহিত শুরু হওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। কমছে সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশার কারণে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় অনেক দিনই সূর্যের দেখা মিলছে না। এতে করে দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমে যাচ্ছে।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জীতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড় জেলা হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নির্ভর করে উত্তরের হিম বাতাসের ওপর।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সেল গঠন করা হয়েছে। ইতিমধ্যে ২৩ লাখ টাকার শীতবস্ত্র ক্রয়ে প্রস্তুতি চুড়ান্ত। সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জান।

    তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি বিপর্যস্ত জনজীবন
    পূর্ববর্তী খবরজাতীয় নির্বাচনের আগে পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই: গভর্নর
    পরবর্তী খবর চমক নিয়ে ফের শুরু ‘কপিল শর্মা শো’

    আরো সংবাদ পড়ুন

    রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

    টানা তিন দফা বাড়ানোর পর কমলো স্বর্ণের দামে

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়া, নিহত বেড়ে ৯

    চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

    চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩

    চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

    August 15, 2026

    শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

    August 15, 2026

    রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

    August 15, 2026

    বিএনপির মূল কারিগর খালেদা জিয়া: নয়াপল্টনে ফখরুল

    August 15, 2026

    অক্টোবরে চালু হবে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

    August 15, 2026

    হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার ঘোষণা ট্রাম্পের

    August 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.