Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 4 July 2026, 05:43: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা
    জাতীয়

    পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 22, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা

    হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আমেজ দিন দিন বাড়ছে। ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া ও উচ্চ আর্দ্রতার কারণে পুরো জেলাজুড়েই শীতের তীব্রতা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

    শনিবার (২২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

    ঘন কুয়াশা না থাকলেও বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় ঠান্ডার অনুভূতি আরও তীব্র হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঝলমলে রোদের দেখা মেলায় দিন ও রাতের তাপমাত্রায় লক্ষণীয় পার্থক্য তৈরি হচ্ছে।

    শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবারের ১৩ দশমিক ৯ ডিগ্রির তুলনায় কিছুটা বেড়েছিল। শুক্রবার বিকেলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জেলায় শীতের উপস্থিতি বেশি অনুভূত হয়।

    তেঁতুলিয়া, দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও পঞ্চগড় সদর সব উপজেলাতেই ভোররাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা হাওয়া বইছে। দিনের আলোয় সূর্যের দেখা মিললেও প্রচণ্ড আর্দ্রতা ও হিমেল বাতাস শরীরে শীতের কামড় আরও বাড়িয়ে দিচ্ছে।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে বলে তিনি উল্লেখ করেন।

    পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা
    পূর্ববর্তী খবরঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে
    পরবর্তী খবর ভূমিকম্পে হতাহতদের আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন

    আরো সংবাদ পড়ুন

    মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

    ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

    ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

    মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর

    আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টি আভাস

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আর্জেন্টিনার বিপক্ষে সমতায় ফিরল কেপ ভার্দে

    July 4, 2026

    মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

    July 4, 2026

    টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

    July 4, 2026

    বিরতির পর গোল করে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

    July 4, 2026

    অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল মিসর

    July 4, 2026

    অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল মিসর

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.