Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 28 June 2026, 08:40: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ‎পাবনার সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
    জাতীয়

    ‎পাবনার সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 13, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‎পাবনার সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

    পাবনা থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। ‎বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে পাবনা থেকে ঢাকাসহ অন্যান্য রুটে বাস, ট্রাকসহ অন্যান্য পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তারা বিকল্প উপায়ে গন্তব্যে যাচ্ছেন।

    ‎জানা গেছে, গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া মোড় থেকে মাই লাইন পরিবহনে যাত্রী তোলা নিয়ে বিআরটিসি বাসের শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর নাটোর গিয়েও আবারও কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। রাজশাহীর বানেশ্বরে যাত্রী তোলা নিয়ে বিআরটিসি ও মাই লাইন বাসের শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাই লাইন বাস শ্রমিকদের মারধর করে বিআরটিসি বাস শ্রমিকরা।

    ‎এ ঘটনা মোটর শ্রমিক ইউনিয়নকে জানালে বিষয়টি গতকাল রাতেই মিমাংসা করে দেওয়ার কথা বলেন মোটর শ্রমিকের নেতারা। এ ঘটনায় রাত ৮টার দিকে মিমাংসা করতে বসে আছেন মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন। এমন মিমাংসা করতে বসে বিআরটিসি বাসের শ্রমিকরা লাঠিসোটা ও জিআই পাইপ দিয়ে মোটরশ্রমিক ইউনিয়ন পাবনা কার্যালয়ে ব্যাপক হামলা চালিয়ে শ্রমিকদের মারধর করে চলে যায়। এছাড়া মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

    ‎এ ঘটনার প্রতিবাদে গতকাল রাত ১০টার দিকে মোটর শ্রমিকদের মিটিংয়ে পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয় যে সন্ত্রাসীদের শাস্তি না হওয়া পর্যন্ত ভোর থেকে কোনো পরিবহন চলবে না। এ ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে পাবনা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

    ‎এদিকে সব ধরনের বাস ট্রাক বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।‎ আনারুল ইসলাম নামের একজন যাত্রী বলেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি। ছুটি নিয়ে বাড়িতে আসছিলাম। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দেখি বাস বন্ধ। বাধ্য হয়েই বাড়িতে ফিরে যাচ্ছি।

    ‎শেফালি নামের আরেকজন যাত্রী বলেন, ঢাকায় একটি ছোট চাকরি করি। কয়েকদিনের জন্য বাড়িতে আসছিলাম। গতকাল বিকেলের দিকে ঢাকায় যাব বলে টিকিটও কেটেছিলাম। কিন্তু সকালে এসে দেখি সব বাস বন্ধ। উপায় না পেয়ে অটোনিকশাযোগে কাজিরহাট ফেরিঘাটে গিয়ে ওদিক দিয়ে ঢাকায় যেতে হবে। বাড়তি ভোগান্তির শিকার হতে হবে।

    ‎সবুজ নামের এক যাত্রী বলেন, মাঝেমধ্যেই দেখি বাস বন্ধ। আসলে এসব কেন হয় বুঝে আসে না। শ্রমিকদের ব্যবহার দিন দিন এতো খারাপ হচ্ছে যে আমরা যাত্রীদের নাজেহাল হতে হয়। কথায় কথায় বাস বন্ধ থাকে। এটা কোন নিয়ম হলো।

    ‎পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ফিরোজ খান বলেন, গতকাল রাজশাহীর বানেশ্বরে যাত্রী তোলা নিয়ে বিআরটিসি ও মাই লাইন বাসের শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাই লাইন বাস শ্রমিকদের মারধর করে বিআরটিসি বাস শ্রমিকরা। এ নিয়ে গত রাত ৮টায় পাবনায় উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেন মোটর শ্রমিক ইউনিয়ন নেতারা। কিন্তু সেখানেও আলোচনার এক পর্যায়ে বিআরটিসি বাস শ্রমিকরা মাই লাইন বাস শ্রমিকদের মারধর করে চলে যায়। তারই প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে আজ সকাল থেকে সব রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানা গেছে।

    পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, সব শ্রমিক সংগঠনকে ডেকেছি। বুদ্ধি পরামর্শ করে বিষয়টি আজকেই সমাধান করে দেওয়া হবে।

    ‎পাবনার সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
    পূর্ববর্তী খবরঅপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল: রিজভী
    পরবর্তী খবর সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    আরো সংবাদ পড়ুন

    সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

    তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের: পররাষ্ট্রমন্ত্রী

    প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব

    রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু

    প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ-চীন কি কি চুক্তি হয়েছে, জানালেন মাহদী আমিন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিন কর্মকর্তার মৃত্যুদণ্ড

    June 28, 2026

    মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

    June 28, 2026

    কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

    June 28, 2026

    চুক্তির পর ইরানে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

    June 28, 2026

    সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

    June 28, 2026

    আলজেরিয়াকে নিয়ে নকআউটে অস্ট্রিয়া, বিদায় ইরানের

    June 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.