Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 5 July 2026, 10:07: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যেসব অভিযোগ করলেন নাহিদ ইসলাম
    জাতীয়

    প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যেসব অভিযোগ করলেন নাহিদ ইসলাম

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 19, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যেসব অভিযোগ করলেন নাহিদ ইসলাম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে তার দায় প্রধান উপদেষ্টার ওপরও বর্তাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম।

    এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে, যা নির্বাচনকে ঘিরে শঙ্কা বাড়াচ্ছে। এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের দায়িত্ব ছিল নিরপেক্ষ আচরণ নিশ্চিত করা। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। তার ভাষায়, ‘ইসি যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে, তাহলে নির্বাচন নিয়ে অনিবার্যভাবে শঙ্কা তৈরি হবে।

    দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের পক্ষে রায় দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি ও ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে চাপ সৃষ্টি করেছে, যার প্রভাবেই এ ধরনের সিদ্ধান্ত এসেছে। দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিক- এটা আমরা চাই না। এ বিষয়ে আমরা আদালতের দ্বারস্থ হব।

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গ টেনে এনসিপি আহ্বায়ক বলেন, তার দেশে আসার সময় পুরো ঢাকাজুড়ে ছবি সংবলিত পোস্টার ও ব্যানার টাঙানো হয়েছিল, কিন্তু তখন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। একইভাবে খালেদা জিয়ার শোকসভা উপলক্ষে বিভিন্ন নামে রাজনৈতিক প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

    নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনাপ্রবাহ মিলিয়ে দেশের সামগ্রিক রাজনৈতিক ও নির্বাচনি পরিস্থিতি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। নির্বাচনকে ঘিরে সমান সুযোগ, আইনের শাসন ও প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি।

    প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধিদল
    পূর্ববর্তী খবরপবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
    পরবর্তী খবর জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই: আসিফ মাহমুদ

    আরো সংবাদ পড়ুন

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

    দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সতর্কতা

    এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে-বধ, কোয়ার্টারে ফ্রান্স

    তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

    প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ করতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

    July 5, 2026

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

    July 5, 2026

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    July 5, 2026

    সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

    July 5, 2026

    তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

    July 5, 2026

    খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না: ট্রাম্প

    July 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.