Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 15 October 2026, 06:00: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » প্রশ্ন ফাঁসের ঘটনায় দুঃখপ্রকাশ: জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থার হুঁশিয়ারি
    জাতীয়

    প্রশ্ন ফাঁসের ঘটনায় দুঃখপ্রকাশ: জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থার হুঁশিয়ারি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    প্রশ্ন ফাঁসের ঘটনায় দুঃখপ্রকাশ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থার হুঁশিয়ারি

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, মন্ত্রণালয়ের ভেতরে কিংবা বাইরে, যেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    প্রতিমন্ত্রী জানান, আগামী ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ৮টি ক্যাটাগরিতে ১৫ জনের হাতে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড তুলে দেবেন। একই অনুষ্ঠানে প্রকল্পভিত্তিক অনুদানও দেয়া হবে। তিনি বলেন, নতুন বাংলাদেশ বাস্তবায়নে তরুণদের শক্তি ও নেতৃত্বকে কাজে লাগানোর বিকল্প নেই। সমাজের জন্য বহু তরুণ নিঃস্বার্থভাবে কাজ করছেন। রাষ্ট্র যে তাদের মেধা ও কাজের স্বীকৃতি দেয়, সেই বার্তা দিতেই এ অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে। প্রতিজন বিজয়ী পাবেন এক লাখ টাকার প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও রাষ্ট্রীয় সনদ।

    আমিনুল হক জানান, স্বচ্ছতার সঙ্গে অ্যাওয়ার্ডের জন্য বিজয়ীদের মনোনীত করা হয়েছে। এ ছাড়া সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে ৪৩২টি যুব সংগঠনের জন্য ৩ কোটি ৫৭ লাখ টাকার অনুদান চূড়ান্ত করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় মর্মাহত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। কীভাবে প্রশ্নফাঁস হয়েছে, কারা জড়িত এবং এর পেছনে কোন চক্র রয়েছে, তা জানতে সিআইডির ফরেনসিক টিম, ডিজিএফআই ও এনএসআই কাজ করছে।

    তিনি বলেন, তদন্ত কমিটি রোববার পর্যন্ত সময় চেয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার ভিত্তিতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে, যাতে এ ব্যবস্থা অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার সচেষ্ট রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি নিজেই তদারকি করছেন।

    প্রশ্ন ফাঁসের ঘটনায় দুঃখপ্রকাশ: জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থার হুঁশিয়ারি
    পূর্ববর্তী খবরআন্দোলনে নজিরবিহীন দমন-পীড়নের পর মোদির দাবি, ভারত ‘গণতন্ত্রের জননী’
    পরবর্তী খবর আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

    তুলা উৎপাদন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’

    কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

    ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ

    সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

    ২৪ ঘণ্টায় ডেঙ্গু কাড়লো ৫ প্রাণ, হাসপাতালে ১৯২০ জন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

    October 15, 2026

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার

    October 15, 2026

    আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

    October 15, 2026

    তুলা উৎপাদন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’

    October 15, 2026

    মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ

    October 15, 2026

    পাকিস্তানে স্কুল ভবন ধসে ১৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত

    October 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.