Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 17 September 2026, 04:13: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ফারাক্কা দিবসের ৫০ বছর পূর্তি আজ: বাঁধ নির্মাণের প্রতিবাদে ভাসানীর লংমার্চ 
    জাতীয়

    ফারাক্কা দিবসের ৫০ বছর পূর্তি আজ: বাঁধ নির্মাণের প্রতিবাদে ভাসানীর লংমার্চ 

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 16, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ফারাক্কা দিবসের ৫০ বছর পূর্তি আজ: বাঁধ নির্মাণের প্রতিবাদে ভাসানীর লংমার্চ 

    আজ ১৬ মে, ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবসের ৫০ বছর পূর্তি। ১৯৭৬ সালের এই দিনে ভারতের ফারাক্কা ব্যারেজের প্রভাব ও পানি সংকটের বিরুদ্ধে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে দেশজুড়ে শুরু হয়েছিল ঐতিহাসিক গণআন্দোলন।

    সে সময় রাজশাহীর মাদরাসা মাঠে লাখো মানুষ সমবেত হয়ে লংমার্চে অংশ নেয়। মাওলানা ভাসানী তখন ঘোষণা দিয়েছিলেন, মরণবাঁধ ফারাক্কা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও—যা আন্দোলনকে আরও তীব্র করে তোলে। এ সময় গঙ্গার ন্যায্য পানি না দিলে, দিল্লির মসনদ কাঁপিয়ে দিব বলেও হুঁশিয়ারি করেন ভাসানী। পরবর্তীতে লংমার্চ চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়। এই আন্দোলনের মাধ্যমে ফারাক্কা ইস্যুটি আন্তর্জাতিক পর্যায়েও আলোচনায় আসে।

    ১৯৭৪ সালে ফারাক্কা ব্যারেজ চালুর পর থেকেই পদ্মা নদীতে পানির প্রবাহ কমতে শুরু করে, যার প্রভাব পড়ে কৃষি, মৎস্য ও পরিবেশে। পরবর্তীতে বিভিন্ন সময় পানি বণ্টন নিয়ে চুক্তি হলেও দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে বিতর্ক থেকেই যায়।

    ১৯৯৬ সালের ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে থাকায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে। রাজনৈতিক অঙ্গনেও নতুন করে পানি বণ্টন ইস্যু গুরুত্ব পাচ্ছে। এদিকে সরকার বলছে, প্রায় ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও কৃষি ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

    ফারাক্কা লংমার্চ দিবসকে ঘিরে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় স্মরণসভা ও আলোচনা কর্মসূচি পালিত হচ্ছে। রাজশাহীর মানুষের প্রত্যাশা—নদীর ন্যূনতম প্রবাহ নিশ্চিত করে স্থায়ী সমাধানের দিকে এগোবে পানি বণ্টন ইস্যু।

    ফারাক্কা দিবসের ৫০ বছর পূর্তি আজ: বাঁধ নির্মাণের প্রতিবাদে ভাসানীর লংমার্চ
    পূর্ববর্তী খবরকুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর
    পরবর্তী খবর থাইল্যান্ডে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত ৮

    আরো সংবাদ পড়ুন

    ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

    দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

    আলোচনার মাধ্যমে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

    মক্কায় হুতিদের ড্রোন হামলার চেষ্টা: তীব্র নিন্দা জামায়াত আমিরের

    স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

    চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

    September 17, 2026

    মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী

    September 17, 2026

    যুক্তরাজ্য-ইসরায়েল সম্পর্ক তলানিতে, আন্তর্জাতিক চাপে নেতানিয়াহু

    September 17, 2026

    পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    September 17, 2026

    বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

    September 17, 2026

    ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

    September 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.