Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 27 August 2026, 11:48: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » বিকেলে শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন
    জাতীয়

    বিকেলে শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 27, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    জাতীয় রাজনীতির নানা গুরুত্বপূর্ণ ইস্যু ও জনদুর্ভোগের উত্তাপ নিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন।

    দেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

    বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস ও তীব্র বিদ্যুৎ সংকট এবং দফায় দফায় লোডশেডিংয়ের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংসদে এবার জোরালো ভূমিকা পালন করবে বিরোধী দল। পাশাপাশি প্রশাসনে বিতর্কিত দলীয় নিয়োগের বিষয়েও বিরোধী দলীয় সংসদ সদস্যরা সরব হবেন বলে শক্ত ইঙ্গিত পাওয়া গেছে।

    অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও এর সংলগ্ন এলাকাগুলোতে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শেরেবাংলা নগরসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই বিশেষ নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশনানুযায়ী বুধবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হওয়া এই আদেশ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত চালু থাকবে। সংসদ ভবন এলাকায় অনাকাঙ্ক্ষিত জনসমাগম ঠেকানোসহ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহনের ওপর কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে পুরো শেরেবাংলা নগর, ফার্মগেট, বিজয় সরণি, বাংলামটর ও শ্যামলী মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল এবং নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট এবং ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। সংসদ ভবনের নিরাপত্তা ও অধিবেশনের সার্বিক শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে প্রশাসন।

    বিকেলে শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন
    পূর্ববর্তী খবরগাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট
    পরবর্তী খবর নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা

    আরো সংবাদ পড়ুন

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

    গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে কাল

    নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬, নিখোঁজ প্রায় ৫০০

    অবিলম্বে বাজার থেকে নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

    August 27, 2026

    ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

    August 27, 2026

    নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা

    August 27, 2026

    বিকেলে শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন

    August 27, 2026

    গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট

    August 27, 2026

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬২, নিখোঁজ পাঁচ শতাধিক

    August 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.