ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মোঃ নূরুল ইসলাম।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৬টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাজ্য সফর শেষে আগামী ৪ আগস্ট তিনি দেশে ফিরবেন।
মো. নূরুল ইসলাম (মনি) বরগুনা-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য। রাষ্ট্রপতির আদেশে গত ২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানও।

