Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 07:39: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম, স্বাদবঞ্চিত ভোক্তারা
    চট্টগ্রাম

    ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম, স্বাদবঞ্চিত ভোক্তারা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম, স্বাদবঞ্চিত ভোক্তারা

    চাঁদপুর মাছঘাটে এখনও আশানুরূপ বাড়েনি ইলিশের সরবরাহ। মাছঘাটে ছোট ইলিশ মাছের ছড়াছড়ি। আর এসব ইলিশ অধিকাংশই আসছে চট্টগ্রাম থেকে। তবে, মৎস্য ব্যবসায়ীরা বলছে শুধু চট্টগ্রাম নয়, নোয়াখালী ও হাতিয়া থেকেও এসব ছোট মাছ চাঁদপুর মাছ ঘাটে আসছে।

    চাঁদপুরের সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে শুক্রবার ছোট বড় মিলেয়ে তিনশ মণের মতো ইলিশ মাছ এসেছে, যা চাহিদার তুলনায় অনেক কম। অথচ, এখন চলছে ভরা মৌসুম। প্রচণ্ড চাহিদা থাকলেও দাম তেমন না কমায় অনেকটা হতাশা নিয়ে ফিরছে বাড়িতে ক্রেতারা।

    ব্যবসায়ী নেতারা বলছেন, ভরা মৌসুম চললেও ইলিশের সরবরাহ এখনও পর্যাপ্ত নয়। মৎস্য ব্যবসায়ীরা বলছে, ভরা মৌসুম হিসাবে যে পরিমাণ মাছ আসার কথা, তা আসছে না। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। তাই দাম কিছুটা চড়া।

    মাছ ঘাটে পর্যাপ্ত মাছ না আসলেও ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর চাঁদপুর মাছঘাট। বেড়েছে মৎস্য ব্যবসায়ীদের মাঝে কর্মব্যস্ততা। তবে, ঘাটে আসা বেশিরভাগ ইলিশই ছোট আকারের। তাই বড় ইলিশের চেয়ে ছোটগুলোর দাম অনেকটাই কম।

    ক্রেতারা বলছে, এসব ছোট সাইজের ইলিশের দাম আরও কম হওয়া উচিত। ইলিশের দাম কমেছে কেজি প্রতি ২০০ থেকে ৩০০ টাকা। বর্তমানে ৫০০ থেকে ৮০০ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৫০০ টাকা। আর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকা। ১২০০ গ্রাম থেকে ১৫০০ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ২৭০০ টাকায়। তবে, এই দামও ক্রেতাদের কাছে অনেক বেশি।

    মৎস্য গবেষক ড. আনিসুর রহমান জানান, নদী উপকূলীয় সাগরে বর্তমান সময়ে ইলিশ কম ধরা পড়ছে। ইলিশ নাই, এটি বলা যাবে না। জলবায়ু আবহাওয়াগত নানাবিধ কারণে বর্তমান সময়ে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ইলিশ ধরতে পারছে না কিংবা তাদের জালে খুব কম ইলিশ আসছে। এর অর্থ এই নয় যে, অঞ্চল জুড়ে ইলিশ নাই। বৃষ্টিপাত বেশি হয়ে পানি প্রবাহ বেড়ে গেলে ইলিশ অভিপ্রাণ করে আপাঞ্চলে আসতে থাকবে এবং ইলিশের প্রাপ্যতা বেড়ে যাবে। জেলেদের হতাশ হওয়ার কোন কারণ নাই। বর্তমান সময়ে এটি একটি চ্যালেঞ্জ। চর, ডুবোচর, দূষণ, দখল জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশ মাছের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, এটি মোকাবেলা করতে হবে।

    ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম স্বাদবঞ্চিত ভোক্তারা
    পূর্ববর্তী খবরবর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে অংশ নেবে না এনসিপি: হান্নান মাসউদ
    পরবর্তী খবর চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

    আরো সংবাদ পড়ুন

    জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

    ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

    হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩

    শাপলা চত্বরে গণহত্যা: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

    টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

    দেশের অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.