Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 28 June 2026, 08:27: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচার
    জাতীয়

    শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    আজ থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচার।

    এবারই প্রথমবারের মতো পোস্টারবিহীন প্রচারে নামছেন প্রার্থীরা।

    ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ২৯৮ আসনে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১,৯৭২ জনে।

    প্রার্থী সংখ্যার দিক থেকে ঢাকা-১২ সংসদীয় আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    অন্যদিকে পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন দুজন প্রার্থী-বিএনপির আলমগীর হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসুদ সাঈদী, নির্বাচনী মাঠে রয়েছেন।

    অন্তত ৩১টি সংসদীয় আসনে ১০ জন বা তার বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনে ১৩ জন এবং খুলনা-১, ঢাকা-৯ ও ১৪ এবং গাজীপুর-২ আসনে ১২ জন করে প্রার্থী রয়েছেন।

    এছাড়া ১৪টি আসনে তিনজন করে প্রার্থী রয়েছেন। এসব আসনের মধ্যে উল্লেখযোগ্য হলো-ঠাকুরগাঁও-১, জয়পুরহাট-২, নওগাঁ-২, মেহেরপুর-২, চুয়াডাঙ্গা-১ ও ২, খুলনা-২, টাঙ্গাইল-৭, নেত্রকোনা-৫, মানিকগঞ্জ-২, ঢাকা-২, সুনামগঞ্জ-১ ও ২, চট্টগ্রাম-১৫ এবং কক্সবাজার-১।

    নির্বাচন কমিশনের তথ্য মতে, গত ২৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ২,৫৮০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ১,৮৫৫টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৫টি বাতিল হয়।

    সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের মতো। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। সাম্প্রতিক সময়ের সংসদ নির্বাচনগুলোর চেয়ে এবার অংশগ্রহণকারী দলের সংখ্যাও তুলনামূলক বেশি। এবার ৫৯টি নিবন্ধিত দলের মধ্যে ৫১টি দল প্রার্থী দিয়েছে।

    দলগুলো ২,০৯১টি মনোনয়নপত্র দাখিল করেছে এবং স্বতন্ত্র থেকে ৪৭৮টি মনোনয়নপত্র দাখিল করা হয়। যে সব দল প্রার্থী দেয়নি এগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম।

    বুধবার (২১ জানুয়ারি) চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এবার প্রচারের জন্য ২০ দিন পাচ্ছেন প্রার্থীরা।

    পূর্ববর্তী খবরহাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
    পরবর্তী খবর সোনার ভরি আড়াই লাখ টাকা ছাড়াল

    আরো সংবাদ পড়ুন

    সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

    তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের: পররাষ্ট্রমন্ত্রী

    প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব

    রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু

    প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ-চীন কি কি চুক্তি হয়েছে, জানালেন মাহদী আমিন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিন কর্মকর্তার মৃত্যুদণ্ড

    June 28, 2026

    মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

    June 28, 2026

    কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

    June 28, 2026

    চুক্তির পর ইরানে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

    June 28, 2026

    সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

    June 28, 2026

    আলজেরিয়াকে নিয়ে নকআউটে অস্ট্রিয়া, বিদায় ইরানের

    June 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.