Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 7 September 2026, 10:47: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় একই স্থানে, পর্যটনের নতুন দুয়ার
    জাতীয়

    সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় একই স্থানে, পর্যটনের নতুন দুয়ার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 11, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় একই স্থানে, পর্যটনের নতুন দুয়ার

    পদ্মা সেতু, ইলিশ আর মুক্ত দক্ষিণা বাতাস। আপন গতিতে অনাবিল মুগ্ধতা ছড়াচ্ছে পদ্মা পাড়ে। যা দিন দিন আকৃষ্ট করছে পর্যটকদের। ফলে ইট পাথরের কর্মব্যস্ত কংক্রিটের নগরী ছেড়ে সাপ্তাহিক ছুটির দিন কিংবা বিশেষ দিনে মানুষ ভিড় জমাচ্ছেন মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পুরাতন শিমুলিয়া ফেরিঘাট এলাকায়।

    অন্যদিকে, পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের তীর ঘেঁষে সকালে সূর্যোদয় কিংবা বিকেলে সূর্যাস্ত সবকিছুই যেন একই স্থানে, কাছ থেকে দেখা মিলছে পদ্মা পাড়ের নির্মল স্নিগ্ধতা। এতে ভ্রমণপিপাসুদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ইঞ্জিন চালিত ট্রলারে কিংবা প্রমোদতরিতে ভ্রমণ।

    সাপ্তাহিক ছুটির দিনে শিমুলিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা গেছে, পর্যটকদের পদ্মার তাজা ইলিশের তৃপ্তি দিতে মাওয়া প্রান্তে গড়ে উঠেছে প্রায় দুই শতাধিক ছোট বড় খাবার হোটেল। এছাড়া রয়েছে প্রমোদতরিতে বিলাসীভাবে ইলিশ ভোজনের ব্যবস্থা। পাশাপাশি পদ্মা পাড়ে তীর ঘেঁষে গড়ে উঠেছে বহু ভাসমান হোটেল যেখানে আনাগোনা বেড়েছে পর্যটকদের।

    তবে অভিযোগ রয়েছে পর্যাপ্ত যাত্রী ছাউনি, গাড়ি পার্কিং সুবিধা ও পরিছন্ন টয়লেট না থাকায়। প্রায়ই ভোগান্তি পোহাতে হচ্ছে দেশের বিভিন্নস্থান থেকে পদ্মা পাড়ে ছুটে আসা পর্যটকদের। ফলে পর্যটন সম্ভাবনা ধরে রাখতে, সময়োপযোগী উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

    অন্যদিকে, দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা ইঞ্জিন চালিত ট্রলার কিংবা প্রমোদতরিতে পদ্মা ভ্রমণে, পর্যটকদের জন্য নেই লাইফজ্যাকেট অথবা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কোন উপায়।

    মাওয়া প্রান্তে ঘুরতে আসা পর্যটকদের অভিযোগ, তদারকি না থাকায় পদ্মা নদীতে ঘুরাতে নিয়ে ফেরার পথে মাত্রা অতিরিক্ত ভাড়া আদায় করা হয় সাধারণ পর্যটকদের কাছ থেকে। তবে এমন অভিযোগ স্বীকার না করলেও ঘাট এলাকায় বড় একটি সিন্ডিকেট চক্রের নিয়ন্ত্রণে এমন কর্মকান্ড চলছে বলে দাবি করেছেন, ইঞ্জিন চালিত ট্রলার মালিক সমিতির সভাপতি সিদ্দিক মন্ডল।

    ঘাট এলাকায দেখা গেছে, ৭০০ থেকে ১০০০ টাকায় ঘণ্টাভিত্তিক চুক্তিতে ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া করে নদীতে ঘুরে বেড়াচ্ছেন মাওয়া প্রান্তে আগত দর্শনার্থীরা। পাশাপাশি বিভিন্ন ট্রলারে জনপ্রতি ৫০ থেকে ১০০ টাকা দিয়েও পদ্মা ভ্রমণে অংশ নিচ্ছেন অনেকে। এছাড়া স্পিডবোটে ঘুরাতে জনপ্রতি নেয়া হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা।

    রাজধানীর গুলশান থেকে স্ত্রী-সন্তান নিয়ে সাপ্তাহিক ছুটির দিনে মাওয়া প্রান্তে ঘুরতে আসা এক ব্যাংক কর্মকর্তা জানান, একটু প্রশান্তির জন্য পদ্মা পাড়ে ঘুরতে এসেছি পরিবার নিয়ে। তবে এখানে আইনশৃঙ্খলাবাহিনীর কোন তদারকি নেই পর্যটকদের নিরাপত্তার জন্য। পাশাপাশি ইঞ্জিন চালিত ট্রলারগুলো যে যেভাবে পারছেন খেয়াল খুশি মত সীমিত সময়ের জন্য পদ্মা নদীতে ঘুরিয়ে টাকা আদায় করছে পর্যটকদের কাছ থেকে। ফলে বিষয়টি নিয়ে তদারকি প্রয়োজন।

    অন্যদিকে, পৌষের কনকনে শীত উপেক্ষা করে সুদূর জার্মান থেকে দেশে ঘুরতে আসা এক প্রবাসী বাংলাদেশি জানান, বহিবিশ্বের সৌন্দর্যের চাইতেও দেশের পদ্মা পাড়ের সৌন্দর্য বিমোহিত করেছে আমাকে। দেশে ফেরার আগেই ভেবে রেখেছিলাম পদ্মা পাড়ে আসবো, পদ্মা সেতু দেখবো, তাজা ইলিশের স্বাদ নেব, সেই ইচ্ছাটা পূরণ হয়েছে কিন্তু এখানকার কিছু বিষয়ে অব্যবস্থাপনায় আমরা অসন্তুষ্ট হয়েছি।

    আরও পড়ুন : দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

    মাওয়া প্রান্তে সাপ্তাহিক ছুটির দিনে পদ্মা পাড়ে একটি সুন্দর মুহূর্তের সাক্ষী হতে ঘুরতে আশা সদ্য বিবাহিত এক দম্পতির গল্পটা একটু ভিন্ন, পদ্মা পাড়ে সূর্যাস্তের সাথে নিজেদের সুন্দর মুহূর্তের ছবি মুঠোফোনে ধারণ করেছেন এ নবদম্পতি। তাদের দাবি, ঘাট এলাকায় যাত্রী ছাউনি কিংবা পরিচ্ছন্ন টয়লেট না থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে।

    পর্যটন সংশ্লিষ্টদের দাবি, উন্নত বিশ্বের মত বাংলাদেশে নদী বাঁচাতে যুগোপযোগী উদ্বেগ নেয়া না হলে, হুমকিতে পড়বে জীববৈচিত্র্য ও নদী কেন্দ্রিক মানুষের জীবন জীবিকা।

    পর্যটনের নতুন দুয়ার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় একই স্থানে
    পূর্ববর্তী খবরইরানিরা স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
    পরবর্তী খবর ফেসবুক-গান থেকে সরে আসার আগেই আলাদা থাকছেন তাহসান

    আরো সংবাদ পড়ুন

    চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

    কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী

    হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই

    গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

    দেশের বাজারে কমল স্বর্ণের দাম

    বাড্ডায় ফার্নিচারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বন্যায় নিহতদের স্মরণে জাতীয় শোক পালন করছে নেপাল

    September 7, 2026

    কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

    September 7, 2026

    যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, নিহত ৫

    September 7, 2026

    ফেসবুক ব্যবহারে আসছে নতুন নীতিমালা, ইতিবাচক শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

    September 6, 2026

    রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

    September 6, 2026

    চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

    September 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.