দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে আবারও পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ। এরই ধারাবাহিকতায় ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন।
রোববার (২৫ অক্টোবর) সেন্টমার্টিনে পর্যটন গমন বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর, ২০২৬ থেকে ১৫ মার্চ, ২০২৭ পর্যন্ত কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করতে পারবেন পর্যটকরা। এই সময়ে প্রতিদিন সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন।
এর আগে সাম্প্রতিক বছরগুলোয় অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে প্রতিদিন ২ হাজার পর্যটক ভ্রমণ করতে পারতেন। এ ছাড়াও রোববারের আন্তঃমন্ত্রণালয়ের সভায় সেন্টমার্টিনে রাত্রিযাপনের নিষেধাজ্ঞাও তুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

