Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 21 August 2026, 10:49: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » অটোমেশন চালু না হওয়া পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে: এনবিআর চেয়ারম্যান
    জাতীয়

    অটোমেশন চালু না হওয়া পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে: এনবিআর চেয়ারম্যান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 26, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    অটোমেশন চালু না হওয়া পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে: এনবিআর চেয়ারম্যান

    স্বয়ংক্রিয় পদ্ধতি বা অটোমেশন চালু না হওয়া পর্যন্ত প্রয়োজনে কেয়ামত পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, ব্যবসায়ীরা যেন কোনোভাবেই মনে না করেন, অহেতুক হয়রানি করার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ নিয়ে কাজ হচ্ছে।

    মঙ্গলবার (২৬ আগস্ট) গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত কর ও ভ্যাট সংস্কারবিষয়ক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপটি সঞ্চালনা করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

    এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা একটি একক ভ্যাট হার নির্ধারণ করতে চাই। কিন্তু এতে ব্যবসায়ীরাই বাধা হয়ে দাঁড়ান। এখন আর ভ্যাট দিতে কারও কাছে যেতে হয় না। এক ক্লিকেই নিজের সিস্টেম থেকে ভ্যাট দেওয়া সম্ভব।

    করছাড় নিয়ে বক্তব্যে তিনি বলেন, কর্মসংস্থান বাড়াতে দেশি-বিদেশি কোম্পানিগুলোকে করছাড় দিয়ে বিনিয়োগের আহ্বান জানানো হয়। কিন্তু দেখা যায়, আট বছরের জন্য করছাড়ের কথা থাকলেও তা ৪০ বছর পর্যন্ত চলতে থাকে। রাজস্ব ব্যবস্থাপনায় অদক্ষতা রয়েছে, যেটা স্বীকার করেই আমাদের এগোতে হবে। তার মতে, বিদেশি ঋণের বোঝা অনেক বেড়ে গেছে।

    তিনি বলেন, নিজস্ব রাজস্ব বাড়াতে না পারলে এসব ঋণ পরিশোধ করাও একসময় বিপজ্জনক হয়ে উঠবে।

    রাজস্ব খাতের সংস্কার নিয়ে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আমি দেখেছি, নীতিসংক্রান্ত বিভিন্ন ইস্যুতেই ৯০ শতাংশ সময় ব্যয় হয়ে যায়। তাহলে রাজস্ব আদায়ের সময় পাওয়া যাবে কীভাবে? এজন্য রাজস্ব খাতকে দুটি বিভাগে ভাগ করছি। একজনের জায়গায় দুজন কাজ করলে আশা করি পরিস্থিতির উন্নতি হবে।

    ন্যূনতম করহারসংক্রান্ত বিধানকে ‘কালাকানুন’ আখ্যা দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এসব বিধান উঠিয়ে দেওয়া হবে। তবে এখনই তা করলে রাজস্ব আদায় অনেক কমে যাবে। ন্যূনতম কর শৃঙ্খলায় এলে তবেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যাবে।

    সংলাপে ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

    অটোমেশন চালু না হওয়া পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে: এনবিআর চেয়ারম্যান
    পূর্ববর্তী খবরনির্বাচনবিরোধী কথা যারাই বলবে, রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন
    পরবর্তী খবর জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে

    আরো সংবাদ পড়ুন

    নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

    ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে আপিলের রায় সোমবার

    ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে চলছে সরাসরি ভোটগ্রহণ

    রাষ্ট্রপতি নির্বাচন: ভোট নিতে সংসদে গেলেন সিইসি

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মতামত দিলো আইন মন্ত্রণালয়

    হাম-ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সরকার উদ্বিগ্ন নয়: স্বাস্থ্যমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ কৌশল ঘোষণা ট্রাম্পের

    August 21, 2026

    সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল

    August 21, 2026

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

    August 20, 2026

    নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

    August 20, 2026

    ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে আপিলের রায় সোমবার

    August 20, 2026

    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    August 20, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.