Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 09:50: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » এক রুই ও দুই চিতল বিক্রি হলো ৮৯ হাজার টাকায়
    জাতীয়

    এক রুই ও দুই চিতল বিক্রি হলো ৮৯ হাজার টাকায়

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 9, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এক রুই ও দুই চিতল বিক্রি হলো ৮৯ হাজার টাকায়

    পদ্মা নদীর ১৫ কেজি ওজনের একটি রুই মাছ সাড়ে ৪৯ হাজার এবং ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল ৩৯ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

    শনিবার (৯ আগস্ট) ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মৎস্য আড়তের আড়তদার দুলাল চালাকের ছেলে রেজাউল চালাকের আড়ত ও দেলোয়ারের আড়ত থেকে উন্মুক্ত নিলামে মাছগুলো কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ভোরে দৌলতদিয়া বাস টার্মিনালের পাশে মাছের আড়ত বসে। সেখানে নদী থেকে ধরে আনা তরতাজা মাছগুলো জেলেরা বিক্রির জন্য নিয়ে আসেন। আজ ভোরে এক জেলে নদীর ১৫ কেজি ওজনের একটি বড় রুই মাছ বিক্রির জন্য রেজাউলের আড়তে নিয়ে আসেন। পরে মাছটি বিক্রির জন্য উন্মুক্ত নিলাম উঠলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৫০০ টাকায় মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ কিনে নেন।

    অপরদিকে, দেলোয়ারের আড়ত থেকে ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছ উন্মুক্ত নিলামে উঠলে একই ব্যক্তি ১২ কেজির চিতল মাছটি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ টাকায় ও ৭ কেজি ওজনের চিতল মাছটি ১০ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

    স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার রুই মাছের ভালো চাহিদা রয়েছে। সচরাচর বড় সাইজের রুই মাছ খুব একটা পাওয়া যায় না। আজ ভোরে মাছ বাজারে ১৫ কেজি ওজনের রুই মাছ বিক্রির জন্য উঠলে আমি সেটি ৪৯ হাজার ৫০০ টাকায় কিনে নিই।

    তিনি আরও বলেন, এ ছাড়া উন্মুক্ত নিলামে ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছ ৩৯ হাজার ৩০০ টাকায় কিনেছি। মাছগুলো বিক্রির জন্য যোগাযোগ করা হচ্ছে। সামান্য লাভ রেখে মাছটি বিক্রি করে দেব।

    এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা গণমাধ্যমকে বলেন, সম্প্রতি পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের বিভিন্ন মাছ ধরা পড়ছে, যা তাদের জন্য লাভজনক হচ্ছে।

    এক রুই ও দুই চিতল বিক্রি হলো ৮৯ হাজার টাকায়
    পূর্ববর্তী খবরচীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩
    পরবর্তী খবর ভোটে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ইসি: সিইসি

    আরো সংবাদ পড়ুন

    জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

    ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

    হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩

    শাপলা চত্বরে গণহত্যা: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

    টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

    দেশের অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.