Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 30 August 2026, 01:08: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
    জাতীয়

    এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

    ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৫ ও ৬ এপ্রিল কেন্দ্রসচিবদের কাছে পরীক্ষার্থীদের প্রবেশপত্র হস্তান্তর করা হবে। বোর্ডের আওতাধীন সব এসএসসি পরীক্ষাকেন্দ্রের সচিবদের এই সময়সূচি মেনে প্রবেশপত্র সংগ্রহের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

    কেন্দ্রসচিবরা তাদের সংগ্রহ করা প্রবেশপত্রগুলো নিজ নিজ কেন্দ্রের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ৭ এপ্রিল বিতরণ করবেন। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা গেছে, ৫ এপ্রিল ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলার কেন্দ্রসচিবদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হবে। পরের দিন অর্থাৎ ৬ এপ্রিল নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার সচিবরা তাদের নির্ধারিত প্রবেশপত্র সংগ্রহ করবেন।

    বোর্ড কর্তৃপক্ষ জানিয়ে, কেন্দ্রসচিব নিজে অথবা তার অনুমোদিত কোনো শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিনিধিকে কোনো অবস্থাতেই এই প্রবেশপত্র প্রদান করা হবে না।
    প্রবেশপত্র হাতে পাওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব অর্পণ করেছে বোর্ড। প্রতিটি প্রবেশপত্র নিখুঁতভাবে যাচাই করে যদি পরীক্ষার্থীর নাম, বাবা-মায়ের নাম, রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরে কোনো ত্রুটি পাওয়া যায়, তবে তা দ্রুত সংশোধনের ব্যবস্থা নিতে হবে। বোর্ড জানিয়েছে, কোনো ভুল ধরা পড়লে আগামী ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্দিষ্ট ছক অনুযায়ী আবেদন জমা দিতে হবে।

    শিক্ষা বোর্ড সতর্ক করে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করার ফলে যদি পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী জটিলতায় পড়ে, তবে তার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাই সম্পূর্ণ দায়ী থাকবেন। আবেদনপত্রে ভুল এবং সঠিক তথ্যের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যাতে সংশোধনী প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।
    মূলত পরীক্ষার আগমুহূর্তে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে।

    এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
    পূর্ববর্তী খবর‘শত্রুদের জাহাজ’ বাদে সবার জন্য হরমুজ প্রণালী খোলা
    পরবর্তী খবর স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

    এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি

    প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ: মক্কা চুক্তি ও ঢাকার কূটনৈতিক তৎপরতা

    ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

    দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নেপালে বন্যায় ভেসে আসা ব্যাংকের লকার লুট, আটক ২৯

    August 29, 2026

    ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

    August 29, 2026

    সব কিছু বিবেচনা করে মক্কা চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

    August 29, 2026

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    August 29, 2026

    পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের ডাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

    August 29, 2026

    ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন

    August 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.