Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 19 November 2026, 06:27: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন
    জাতীয়

    ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 19, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    শীত উপলক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে ছেড়েছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন।

    বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ওয়ালটনের নতুন মডেলের হোম অ্যাপ্লায়েন্সেস উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।

    নতুন প্রিমিয়াম মডেলের গিজারের মধ্যে রয়েছে আইওটি (ইন্টারনেট অব থিংগস) বেজড ওয়াইফাই কানেক্টেড স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ড কন্ট্রোল ফিচার সমৃদ্ধ ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম মডেলের স্মার্ট গিজার; ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন সুবিধা ও দুই স্তরের নিরাপত্তা ফিচার সমৃদ্ধ ৪০ লিটারে ক্রিস্টাল ফ্লেক্স মডেল এবং উচ্চতাপ ও চাপ সহনশীল প্লাস্টিক বডির ৩০ লিটারের সুপ্রিম মডেল। এছাড়াও ট্রিপল লেয়্যার সিরিজ, ডাবল লেয়্যার সিরিজ, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে, রেট্রো ক্লাসিকসহ বেশ কয়েকটি নতুন মডেলের ইলেকট্রিক কেটলিও এনেছে ওয়ালটন। পাশাপাশি এই শীতে ঘর গরম রাখতে ওয়ালটন এনেছে কম্বো মডেলের রুম হিটার। এতে এয়ার কুলার ও এয়ার হিউমিডিটিরও সুবিধা রয়েছে।

    সেসময় ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন| উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

    অনুষ্ঠানে ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের প্রত্যেকটি পণ্যই বিএসটিআইর মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। শীত উপলক্ষ্যে বাজারে নিয়ে আসা ওয়ালটনের নতুন মডেলের গিজারগুলোতে মরিচা প্রতিরোধী ও পানির খনিজ আস্তরণ জমা প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, সিএফসি-মুক্ত চট থার্মাল ইনসুলেশনের মাধ্যমে উন্নত তাপ নিরোধক ও অগ্নি-প্রতিরোধী সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। অতিরিক্তি গরমে বিস্ফোরণের দুর্ঘটনা প্রতিরোধে নতুন মডেলের গিজারে রয়েছে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া, গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় ওয়ালটনের ইলেকট্রিক কেটলিতে ব্যবহার করা হয়েছে TÜV SÜD কর্তৃক পরীক্ষিত FCM (Food Contact Material) সনদপ্রাপ্ত ফুড গ্রেডেড ম্যাটরিয়ালস। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সেসে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির সংযোজনের পাশাপাশি ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব সব ম্যাটেরিয়ালস।

    অনুষ্ঠানে উন্মোচন করা ওয়ালটনের ৪৫ লিটার ধারণক্ষমতার অ্যাকুয়াওয়ার্ম মডেলের স্মার্ট গিজারটি হাতের স্পর্শ ছাড়াই অ্যালেক্সা ও গুগল হোম এর সাহায্যে ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি আইওটি বেজড নতুন এই স্মার্ট গিজার ওয়ালটন স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের অ্যাপের সাহায্যে মোবাইল ফোনের মাধ্যমে যেকোন স্থান পরিচালনা করা যাবে। এছাড়া ওয়ালটনের নতুন মডেলের গিজারে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির মাধ্যমে অটোমেটিক কাট-অফ সুবিধা সংযুক্ত করা হয়েছে। বর্তমানে ওয়ালটন গিজারে গ্রাহকদের ৭ বছরের ওয়ারেন্টি সুবিধা দেয়া হচ্ছে।

    শীত উপলক্ষ্যে বাজারে নিয়ে আসা ওয়ালটনে নতুন কম্বো মডেলের রুম হিটারটিতে এয়ার কুলার ও এয়ার হিউমিডিটি সুবিধাও রয়েছে| ফলে এটি তীব্র শীতে ঘর গরম রাখতে ব্যবহার করা যাবে| আবার অত্যধিক গরমের সময়েও ঘরের বাতাস শীতল রাখতে সাহায্য করবে।

    ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার
    পূর্ববর্তী খবরচব্বিশের চেতনায় আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে: প্রধানমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

    নাশকতা রোধে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

    ঘূর্ণিঝড় ‘আকভান’: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    কাঁঠালবাগানে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

    প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

    November 19, 2026

    চব্বিশের চেতনায় আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে: প্রধানমন্ত্রী

    November 19, 2026

    নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

    November 19, 2026

    নাশকতা রোধে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

    November 19, 2026

    ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

    November 19, 2026

    বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

    November 19, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.