Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 11 November 2026, 08:21: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ঘরে বসে মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ চালু
    জাতীয়

    ঘরে বসে মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ চালু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 25, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    মেট্রোরেল ভ্রমণের র‌্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইনে রিচার্জ ব্যবস্থা চালু হয়েছে। ফলে কার্ডধারীরা যেকোনো সময় যেকোনো জায়গা থেকে এই দুটি পাসে টাকা রিচার্জ করতে পারবেন।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এই প্রক্রিয়ার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

    অনুষ্ঠানে অনলাইন রিচার্জ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, আজকে আমাদের জন্য আসলে খুবই এক্সপেক্টেড একটা দিন। এটাকে বলতে পারি যে বহুল কাঙ্ক্ষিত। অনেকেই বলছিলেন যে, এই যে আমাদের স্টেশনে লাইনে দাঁড়িয়ে দিন কাটা এবং অনেক ভিড় অনেক মানুষের অনেক হয়রানি হচ্ছে। এটা আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছি সেটি লাঘব করতে। আজকে সেই উদ্যোগের আমরা শুভ সূচনা করতে যাচ্ছি। যা আমাদের গণপরিবহন ব্যবস্থাকে আরো আধুনিক সহজ নিরাপদ ও সময় উপযোগী করে তুলবে।

    তিনি বলেন, আমাদের মেট্রোরেলে এখন ১৬টি স্টেশন আছে। প্রতিটি স্টেশনে দুটো করে এই মেশিন বসিয়েছি। আপনি বাসায় বসে বা স্টেশনের বাইরে থেকে রিচার্জ করে এসে মেশিনে ট্যাব করবেন তখন আপনার রিচার্জ সফল দেখাবে।

    সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, আসলে মন্ত্রণালয়ের কাজ হচ্ছে পলিসি সাপোর্ট দেওয়া। ডিএমটিসিএল বাংলাদেশে যোগাযোগ সেক্টরে একটি যুগান্তকারী পরিবর্তন আনয়ন করেছে। আমরা যারা ব্যবহার করি বা ভবিষ্যৎ ব্যবহার করব তাদেরকে যত স্বাচ্ছন্দে স্বচ্ছতার সাথে নির্বিঘ্নে আমরা টিকিট কাটা থেকে ভ্রমণ সহযোগিতা দিতে পারবো সেটা আমাদের যারা রাষ্ট্রীয় দায়িত্ব আছে এটা আমাদের কর্তব্য।

    অনলাইন রিচার্জ করার জন্য প্রথমে ব্যবহারকারীকে www.rapidpass.com.bd ওয়েবসাইট বা অ্যাপ–এ নিবন্ধন করতে হবে এবং প্রয়োজনে তার র‍্যাপিড পাস কার্ডটিও রেজিস্টার করতে হবে। যেকোনো পেমেন্ট মাধ্যম ব্যবহার করে অনলাইনে রিচার্জ করা যাবে, তবে এভিএমে (AVM) ট্যাপ করার আগ পর্যন্ত রিচার্জটি “Pending/অপেক্ষমাণ” অবস্থায় থাকবে। এভিএমে ট্যাপ করার পর রিচার্জ করা ব্যালেন্স আপডেট হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে এবং সফল রিচার্জের পর নিবন্ধিত মোবাইলে এসএমএস পাঠানো হবে। একবারে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যায় এবং আগের পেন্ডিং রিচার্জ সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন রিচার্জ করা যায় না। যদি কার্ড ব্ল্যাকলিস্টেড, রিফান্ডেড বা অবৈধ হয়, তবে রিচার্জ করা সম্ভব নয়। ব্যবহারকারী তার রিচার্জ হিস্ট্রি অ্যাপ বা ওয়েবপোর্টালের মাধ্যমে দেখতে পারবেন।

    ঘরে বসে মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ চালু
    পূর্ববর্তী খবরএই শূন্যতা পূরণ হওয়ার নয়: অমিতাভ
    পরবর্তী খবর বাংলাদেশের সঙ্গে সামুদ্রিক পরিবহণে সহযোগিতায় আনুষ্ঠানিক রূপরেখার প্রস্তাব পাকিস্তানের

    আরো সংবাদ পড়ুন

    ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

    হজ চুক্তি স্বাক্ষর: বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

    শহীদ নূর হোসেন দিবস আজ

    নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ডে আহত ৬৩, আইসিইউতে ৪

    তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

    ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব শ্রমিকপক্ষের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

    November 10, 2026

    শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

    November 10, 2026

    সাইবার নিরাপত্তায় প্রতিক্রিয়া নয়, প্রতিরোধে জোর দিতে হবে: আইসিটি মন্ত্রী

    November 10, 2026

    প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা

    November 10, 2026

    মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি

    November 10, 2026

    হজ চুক্তি স্বাক্ষর: বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

    November 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.