ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে নতুন করে ৪৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে কারও প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩০৭ জনেই স্থির রয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। তবে এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৯৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়াও গত একদিনে ঢাকা বিভাগে ৮৪ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, বরিশাল বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩০৭ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৪৮ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৮ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪১ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৯ জন, ঢাকা বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

