Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 30 June 2026, 11:57: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ঢাকা-৪ আসনে বিজয়ী জামায়াতের প্রার্থী জয়নুল আবেদীন
    জাতীয়

    ঢাকা-৪ আসনে বিজয়ী জামায়াতের প্রার্থী জয়নুল আবেদীন

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কFebruary 13, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ঢাকা-৪ আসনে বিজয়ী জামায়াতের প্রার্থী জয়নুল আবেদীন

    ঢাকা-৪ আসনের নির্বাচনী লড়াইয়ে জয়লাভ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।

    ঘোষিত ফলাফল অনুযায়ী, ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে সৈয়দ জয়নুল আবেদীন পেয়েছেন ৭৭ হাজার ৩৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট। জয়নুল আবেদীন প্রায় ২ হাজার ৯২০ ভোটের ব্যবধানে জয়ী হয়ে এই আসনের দখল নিলেন।

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-৪ আসনে পোস্টাল ভোটসহ মোট ১১৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই আসনের ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ৬৪ হাজার ৬২১ জন। এর মধ্যে ২ হাজার ৫৫২টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। সে হিসাবে নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৬৯ টি। আসনটিতে ভোট পড়ার হার ৪৫ শতাংশ।

    নির্বাচনের দৌড়ে থাকা অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ ‘হাতপাখা’ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫১৮ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ‘ফুটবল’ প্রতীক নিয়ে ২ হাজার ৮৬৭ ভোট লাভ করেছেন।

    ভোরবেলা ফলাফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফলাফল ঘোষণার পর জামায়াত শিবিরের কর্মীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অন্যদিকে, হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজয় বরণ করলেও বিএনপি শিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    ঢাকা-৪ আসনে বিজয়ী জামায়াতের প্রার্থী জয়নুল আবেদীন
    পূর্ববর্তী খবরবড় ব্যবধানে বিজয়ী আন্দালিব রহমান পার্থ
    পরবর্তী খবর ঢাকা-১১ আসনে বিজয়ী নাহিদ ইসলাম

    আরো সংবাদ পড়ুন

    সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

    জুলাই মাসের জন্য অপরিবর্তিত রইলো জ্বালানি তেলের দাম

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

    রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: মির্জা ফখরুল

    খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে: শিক্ষামন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

    June 30, 2026

    দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন অর্থবছরের বাজেট পাস

    June 30, 2026

    বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন: ক্রীড়া প্রতিমন্ত্রী

    June 30, 2026

    জুলাই মাসের জন্য অপরিবর্তিত রইলো জ্বালানি তেলের দাম

    June 30, 2026

    আসামির আর্জেন্টিনার জার্সি এআই দিয়ে ব্রাজিলের বানাল পুলিশ

    June 30, 2026

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

    June 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.