Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 28 October 2026, 01:51: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » দুর্গাপূজায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র‍্যাব ডিজি
    জাতীয়

    দুর্গাপূজায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র‍্যাব ডিজি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 29, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দুর্গাপূজায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে র‍্যাব ডিজি

    দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    র‍্যাব মহাপরিচালক বলেন, আমরা আশা করছি এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারা দেশে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা দিচ্ছে।

    র‍্যাব ডিজি জানান, পূজামণ্ডপে টহল দল মোতায়েন রয়েছে, পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে, যাতে কেউ গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে।

    র‍্যাব কর্মকর্তা বলেন, যদি কোনো তথ্য আসে, যাচাইয়ের সুযোগ দিতে হবে। মিথ্যা হলে গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, পূজার প্রথম দিন থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সবক্ষেত্রেই দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    পূজা আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, দিনরাত ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক রাখুন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন। বিশেষ করে নারী ও শিশুরা যেন নিরাপদে পূজামণ্ডপে আসতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

    গত বছরগুলোর মতো এবারও দুর্গাপূজা দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন র‍্যাব মহাপরিচালক।

    র‍্যাব সদর দপ্তর জানায়, দুর্গাপূজা ২০২৫ উপলক্ষ্যে সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাব ২৪ সেপ্টেম্বর থেকে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে, যা চলবে ৩ অক্টোবর পর্যন্ত। র‌্যাব ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজা মন্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করবে।

    এছাড়াও র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও র‌্যাব স্পেশাল ফোর্স-এর কমান্ডো টিমকে যে কোনো নাশকতা বা হামলা ও উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

    র‍্যাব জানিয়েছে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ উৎসব যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেজন্য র‍্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।

    দুর্গাপূজায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র‍্যাব ডিজি
    পূর্ববর্তী খবরহলে মুক্তি পাচ্ছে পপির নতুন ছবি
    পরবর্তী খবর বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন প্রকাশ

    আরো সংবাদ পড়ুন

    টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর মিলল শিক্ষিকার লাশ

    আরও শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

    চলতি ডেঙ্গু মৌসুমে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

    সাগর-রুনি হত্যা: তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

    ঢাকা-টোকিও সম্পর্ক নতুন মাত্রায় নিতে চান প্রধানমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর মিলল শিক্ষিকার লাশ

    October 27, 2026

    আরও শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

    October 27, 2026

    চলতি ডেঙ্গু মৌসুমে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

    October 27, 2026

    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

    October 27, 2026

    ব্রাজিলের নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’: ট্রাম্প

    October 27, 2026

    ইসরাইলে নির্বাচন আজ, ভাগ্য নির্ধারণ হবে নেতানিয়াহুর

    October 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.