দেশের অর্থনীতি সঠিক পথেই আছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১১ নভেম্বর) বিকেলে এনবিআর ভবনে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, সরকার যেকোনো প্রকল্প বাস্তবায়নে সচেষ্ট। জনগণের টাকা যেন নষ্ট না হয়, সেসব বিষয় চিন্তা-ভাবনা করেই ব্যয় করা হচ্ছে। সবমিলিয়ে দেশের অর্থনীতি রাইট (সঠিক) ট্র্যাকে আছে।
তিনি বলেন, আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) সঙ্গে চলমান ঋণ চুক্তির কাজ আগামী বছরের জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। এ সময় চলতি সংসদ অধিবেশনেই এনবিআর ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিল উত্থাপিত হবে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজস্ব আদায়ে ভ্যাট ও কাস্টমসে ১৪ শতাংশ প্রবৃদ্ধির সঙ্গে ভ্যাট আদায়ের যে নিম্নমুখী প্রবণতা, তা শিগগিরই ঠিক হবে। অর্থবছরের ৪ মাস পেরিয়ে সার্বিক রাজস্ব আহরণ আশানুরূপ না হলেও আগামীতে সেটি বাড়বে।

