Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 2 September 2026, 12:53: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » নতুন টেলিকম নীতির খসড়া অনুমোদন: প্রাথমিক আলোচনায় যা রয়েছে
    জাতীয়

    নতুন টেলিকম নীতির খসড়া অনুমোদন: প্রাথমিক আলোচনায় যা রয়েছে

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 4, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নতুন টেলিকম নীতির খসড়া অনুমোদন: প্রাথমিক আলোচনায় যা রয়েছে

    দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে এবার বড় সংস্কার আসছে। ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতি ২০২৫’ প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যেখানে বিদায়ী হচ্ছে ২০১০ সালের আন্তর্জাতিক দীর্ঘ দূরত্ব টেলিযোগাযোগ সেবা (আইএলডিটিএস) নীতি। নতুন নীতিতে বিদ্যমান বহুস্তরীয় ও জটিল লাইসেন্সিং ব্যবস্থার পরিবর্তে একীভূত ও প্রযুক্তি-নিরপেক্ষ কাঠামো আনা হয়েছে।

    প্রস্তাবিত নীতির প্রাথমিক আলোচনায় বলা হয়েছে, টেলিযোগাযোগ খাত বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার অন্যতম ভিত্তি হলেও এখনো রয়েছে নানা জটিলতা, সেশনজট ও নেটওয়ার্ক দুর্বলতা। বিশেষ করে ফাইবার নেটওয়ার্ক ও সাবমেরিন কেবলের সক্ষমতা পুরোপুরি ব্যবহার না হওয়া, ডেটা সেন্টার অবকাঠামোর সীমাবদ্ধতা এবং মানসম্মত সেবার অভাব খাতটির সম্ভাবনা ব্যাহত করছে। ফলে দেশীয় ট্রাফিক বিদেশি রুটে চলে যাচ্ছে, দুর্বল হচ্ছে জাতীয় ডিজিটাল সার্বভৌমত্ব।

    নীতির প্রাককথনে আরও বলা হয়েছে, বৈশ্বিক প্রযুক্তি যখন ভয়েস ও ডেটা সেবার সীমারেখা মুছে ফেলছে, তখন বাংলাদেশের খণ্ডিত ও স্তরভিত্তিক লাইসেন্স কাঠামো কার্যত বাজারের স্বাভাবিক গতিশীলতাকে বাধাগ্রস্ত করছে। নানা ধরনের লাইসেন্স থাকার কারণে বিনিয়োগ ও উদ্ভাবন নিরুৎসাহিত হচ্ছে, বাড়ছে পরিচালন খরচ ও জটিলতা। এ পরিস্থিতি থেকে বের হয়ে আসতেই নতুন নীতি প্রণয়ন করা হয়েছে।

    আর এই নীতির প্রধান লক্ষ্য হলো— সরলীকৃত নেটওয়ার্ক টপোলজি প্রতিষ্ঠা, টেকসই বিনিয়োগবান্ধব লাইসেন্স কাঠামো তৈরি, সেবার মান বাড়ানো এবং প্রতিযোগিতামূলক বাজার গড়ে তোলা। একই সঙ্গে নতুন উদ্যোক্তাদের সুযোগ করে দেওয়া, সাশ্রয়ী সেবা নিশ্চিত করা এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করাও নীতির অঙ্গীকার।

    নীতির খসড়ায় বলা হয়েছে, আন্তর্জাতিক সংযোগের দায়িত্ব নেবে ইন্টারন্যাশনাল কানেকটিভিটি সার্ভিস প্রোভাইডারস। তারা ভয়েস, ডেটা, ইন্টারনেট, আইপি ট্রানজিট থেকে শুরু করে আন্তর্জাতিক পিয়ারিং সেবার মতো সবকিছু পরিচালনা করবে। তবে সব ধরনের আন্তর্জাতিক সংযোগ দেশের ভেতর দিয়ে পরিচালনার বাধ্যবাধকতা থাকবে, যাতে অবৈধ রুট ও রাজস্ব ফাঁকি রোধ করা যায়।

    অন্যদিকে, অভ্যন্তরীণ সংযোগ ও পিয়ারিংয়ে নতুন করে বাধ্যতামূলক ব্যবস্থাপনা আসছে। অ্যাকসেস নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারস (এএনএসপি)–দের স্থানীয়ভাবে ভয়েস ও ডেটার আন্তঃসংযোগ নিশ্চিত করতে হবে। এজন্য কনসোর্টিয়াম গঠন বা যোগ্য কোনো প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার সুযোগ থাকবে। এ ছাড়া বর্তমানে বিদ্যমান ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (এনআইএক্স) লাইসেন্স ভবিষ্যতে বাতিল করা হবে, তবে কার্যত একই ধরনের পিয়ারিং ব্যবস্থা বজায় রাখতে হবে।

    নীতির মাধ্যমে সরকারি রাজস্ব সুরক্ষা, কর-জিডিপি অনুপাত ধরে রাখা, দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সর্বোপরি তরুণ ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

    ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ আহমাদ তাইয়্যেব নতুন এই নীতিমালায় সই করেছেন।

    নতুন টেলিকম নীতির খসড়া অনুমোদন: প্রাথমিক আলোচনায় যা রয়েছে
    পূর্ববর্তী খবরমানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না
    পরবর্তী খবর সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে তালিকা প্রকাশ

    আরো সংবাদ পড়ুন

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০২

    ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে: ডিএসসিসি প্রশাসক

    চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

    আগামীতে কৃষিপণ্য হবে প্রধান রপ্তানিযোগ্য পণ্য: কৃষিমন্ত্রী

    মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার আগে সুবিধা যাচাই-বাছাই করা হবে: শামা ওবায়েদ

    খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০২

    September 1, 2026

    ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে: ডিএসসিসি প্রশাসক

    September 1, 2026

    চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

    September 1, 2026

    আগামীতে কৃষিপণ্য হবে প্রধান রপ্তানিযোগ্য পণ্য: কৃষিমন্ত্রী

    September 1, 2026

    সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না: অর্থমন্ত্রী

    September 1, 2026

    সিলেটে বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    September 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.