Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 21 November 2026, 02:17: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » নতুন ভোটারদের অংশগ্রহণই বড় চ্যালেঞ্জ: ইইউ
    জাতীয়

    নতুন ভোটারদের অংশগ্রহণই বড় চ্যালেঞ্জ: ইইউ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কDecember 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নতুন ভোটারদের অংশগ্রহণই বড় চ্যালেঞ্জ

    নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করাকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

    বৈঠকে তিনি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। জুলাই চার্টার বাস্তবায়ন এবং গণভোট প্রক্রিয়া নিয়ে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেসব ক্ষেত্রে ইইউ সার্বিক সহায়তা প্রদান করবে বলেও জানান তিনি। রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রত্যাশা এবারের নির্বাচন হবে স্বচ্ছ, স্বাধীন ও নিরপেক্ষ।

    এ ছাড়া নির্বাচনে বড় সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহের কথাও জানান ইইউ রাষ্ট্রদূত। তিনি গণভোট প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনেই ইইউ বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।

    এর আগে সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দল। এ বৈঠকে চার সদস্যের দলটির নেতৃত্ব দিয়েছেন রাষ্ট্রদূত মাইকেল মিলার।

    আগামী জাতীয় নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দল, আন্তর্জাতিক সংস্থাসহ নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে। এর আগে এ বছরের জানুয়ারি, মার্চ এবং আগস্টে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন।

    সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে দেশি-বিদেশি নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত শলাপরামর্শ করছে নির্বাচন কমিশন।

    নতুন ভোটারদের অংশগ্রহণই বড় চ্যালেঞ্জ: ইইউ
    পূর্ববর্তী খবরউপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ ঘোষণার সিদ্ধান্ত
    পরবর্তী খবর মেয়েকে নিয়ে আবেগপ্রবণ সিদ্ধার্থ মালহোত্রা

    আরো সংবাদ পড়ুন

    ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

    বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে সম্মত আইকাও

    গঙ্গা পানি চুক্তির যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

    সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

    কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ২ জন বার্ন ইনস্টিটিউটে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রায়ের প্রতিক্রিয়ায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল মিয়ানমার, প্রত্যাবাসনের আশ্বাস

    November 21, 2026

    ইরানের সঙ্গে যুদ্ধে ব্যক্তিগত সায় ছিলো না, ইঙ্গিত দিলেন ভ্যান্স

    November 21, 2026

    পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা

    November 21, 2026

    মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

    November 21, 2026

    ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

    November 21, 2026

    বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে সম্মত আইকাও

    November 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.