Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 6 September 2026, 02:02: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা
    জাতীয়

    পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা

    উত্তরের জেলা পঞ্চগড়ে তীব্র শীতের মধ্যেই জীবিকার তাগিদে বের হচ্ছেন শ্রমজীবীরা।

    উত্তরের জেলা পঞ্চগড়ে এখন চলছে শীত ও গরমের লুকোচুরি খেলা। আজ রোববার (১১ নভেম্বর) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। ভোরের দিকে শীতের দাপট থাকলেও সূর্য ওঠার পরপরই কাঁপুনি কমতে শুরু করে এবং কিছুটা স্বস্তি ফেরে।

    চলতি মাসের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনার মধ্যেই পঞ্চগড়ে তাপমাত্রায় প্রতিদিনই ওঠানামা দেখা দিচ্ছে। এর আগে, শনিবার (১৫ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (১৪ নভেম্বর) ১৪ ডিগ্রি, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ১৩ দশমিক ৪ ডিগ্রি, আর বুধবার (১২ নভেম্বর) রেকর্ড করা হয়েছিল মৌসুমের সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি সেলসিয়াস।

    জেলায় রাতে শীতের প্রভাব বাড়ছে, আবার দিনের বেলায় মিলছে গরমের ছোঁয়া। রাতে বাইরে বের হলে মানুষকে এখন শীতের ভারী পোশাক পরিধান করতে হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা রাতের কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভুগছেন।

    শহরের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, রাতে ঠান্ডা অনেক বেশি লাগে। বাইরে বের হতেই শরীর কাঁপে। কিন্তু সকাল গড়াতেই আবার গরম গরম অনুভব হয়।

    ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, রাতে শীত, দিনে গরম— এই পরিবর্তনটা খুব ঝামেলার। কোন পোশাক পরলে ঠিক থাকে বোঝা যাচ্ছে না।

    তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, আজ রোববার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

    জিতেন্দ্রনাথ আরও জানান, রাত থেকে ভোর পর্যন্ত শীতের প্রভাব বেশি থাকে। দিনে আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা বেড়ে যায়, তাই দুপুরে গরম অনুভূত হচ্ছে।

    এই আবহাওয়াবিদ আরও জানান, মাসের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

    পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা
    পূর্ববর্তী খবরঅবৈধ অভিবাসীদের নৌকাডুবি, ৪ বাংলাদেশি নিহত
    পরবর্তী খবর ইন্টারনেট স্বাধীনতায় সর্বোচ্চ উন্নতি বাংলাদেশের

    আরো সংবাদ পড়ুন

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    রাউজানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

    ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

    সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    September 5, 2026

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    September 5, 2026

    রংপুরে আলোচিত চার হত্যার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে: ত্রাণমন্ত্রী

    September 5, 2026

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    September 5, 2026

    রাউজানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    September 5, 2026

    সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

    September 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.