Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 9 September 2026, 03:11: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ফাঁকা ঢাকা রেলওয়ে স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন
    জাতীয়

    ফাঁকা ঢাকা রেলওয়ে স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 20, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ফাঁকা ঢাকা রেলওয়ে স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন

    ঈদের আগে ঘরমুখো মানুষের যাতায়াতের শেষ দিন শুক্রবার (২০ মার্চ)। তবে এদিন সকাল থেকেই রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি ছিল একেবারেই কম। অনেক ট্রেনই অর্ধেক যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যাচ্ছে।

    শুক্রবার সকালে দেশের প্রধান এই স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

    বাংলাদেশ রেলওয়ে বরাবরই ২৯ রমজান হিসাব করে ট্রেনের টিকিট বিক্রি করে। এবারও সেই হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত টিকিট বিক্রি করা হয়েছিল। পরে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পর ওইদিন সন্ধ্যায় ২০ মার্চ এবং ঈদের পরের দিন ২২ মার্চের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। তবে ঈদের দিন ২১ মার্চ দেশে কোনো আন্তঃনগর ট্রেন চলবে না, তাই ওই দিনের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

    স্টেশনে গিয়ে দেখা যায়, ১৯ মার্চ যে সংখ্যক যাত্রীর সমাগম ছিল, আজ তার চারভাগের এক ভাগও নেই। টিকিট কাউন্টারের সামনেও তেমন কোনো জটলা নেই। যাত্রী কম থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল যথেষ্ট। প্ল্যাটফর্মে প্রবেশের সময় যাত্রীদের টিকিট পরীক্ষা করে দেখছেন টিটিইরা।

    এ ছাড়া বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়েই প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। বৃহস্পতিবার ট্রেনে উঠতে ধাক্কাধাক্কির ঘটনা দেখা গেলেও আজ পুরো কোচই প্রায় ফাঁকা দেখা গেছে।

    এদিকে পর্যাপ্ত যাত্রী না থাকা এবং দীর্ঘ বিলম্বের কারণে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।

    জামালপুর এক্সপ্রেসের যাত্রী তাসলিমা স্বর্ণা ঢাকা পোস্টকে বলেন, ট্রেনের টিকিট না পাওয়ায় ঈদযাত্রায় হুড়োহুড়ির মধ্যে যাওয়ার আগ্রহ কম ছিল। তবে যেহেতু বেশ কিছুদিন ছুটি আছে এবং কাল রাতে টিকিট পেয়েছি, তাই আজ যাত্রা শুরু করেছি। ট্রেনে তেমন ভিড় নেই, মনে হচ্ছে আমরা অল্প কয়েকজন যাত্রী নিয়েই যাচ্ছি। হয়তো পথে আরও কিছু যাত্রী উঠবেন।

    একই ট্রেনের আরেক যাত্রী রাশেদ মাহমুদ বলেন, শেষ দিনে এসে এমন ফাঁকা স্টেশন আগে দেখিনি। ভিড়ের ভয় ছিল, কিন্তু এখন যাত্রাটা অনেক স্বস্তির মনে হচ্ছে। সময়মতো ট্রেনগুলো ছাড়ায়ও স্বস্তি লাগছে। আজকের যাত্রাটা সত্যিই সুন্দর হবে।

    ঢাকা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কখনো ২৯, আবার কখনো ৩০ রোজা পূর্ণ হয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়। সরকারি-বেসরকারি অফিসও সাধারণত ২৯ রোজা ধরে ছুটি নির্ধারণ করে। তাই বাংলাদেশ রেলওয়েও একই হিসেবে টিকিট বিক্রি করে। যেহেতু আজকের টিকিট বৃহস্পতিবার সন্ধ্যায় ছাড়া হয়েছে, সে কারণে স্টেশনে যাত্রী সংখ্যা কম দেখা যাচ্ছে।

    অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ফাঁকা ঢাকা রেলওয়ে স্টেশন
    পূর্ববর্তী খবরইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান
    পরবর্তী খবর শাকিব-জ্যোতির্ময়ীর রসায়নে ‘পরী’র চমক

    আরো সংবাদ পড়ুন

    ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১

    ইবতেদায়িসহ সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর

    থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

    আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

    ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির সম্ভাবনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১

    September 8, 2026

    ইবতেদায়িসহ সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

    September 8, 2026

    মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ যুবক আটক

    September 8, 2026

    রাষ্ট্রপতির স‌ঙ্গে দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

    September 8, 2026

    ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    September 8, 2026

    মক্কা জোটে ইরানকে চায় রাশিয়া

    September 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.