Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 26 August 2026, 05:37: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » বাটজার পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি সাফওয়ান-সাধারণ সম্পাদক ইমন
    জাতীয়

    বাটজার পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি সাফওয়ান-সাধারণ সম্পাদক ইমন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 4, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)-এর ২০২৬-২০২৭ বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

    সোমবার রাজধানীর নয়াপল্টনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় দেশ টেলিভিশনের রিপোর্টার আলীমুজ্জামান সাফওয়ান-কে সভাপতি এবং একুশে টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

    নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন ( দেশ সমাচার), সহ-সভাপতি কাজী ফয়সাল ( চ্যানেল ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ( দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরাদ ( দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক দাউদ হাসান ( মাছরাঙা টেলিভিশন), অর্থ সম্পাদক তানজিলা খান মীম ( এখন টেলিভিশন) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আরেফিন (সময় টেলিভিশন)।

    এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম ( নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন) এবং রাশেদ আনিস ( একাত্তর টেলিভিশন)।

    সভায় জানানো হয়, নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৬-২৭ বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রাপ্তি সহজীকরণ, প্রশিক্ষণ, গবেষণা, পেশাগত অধিকার সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদারে কাজ করবে।

    নবনির্বাচিত সভাপতি আলীমুজ্জামান সাফওয়ান বলেন, “বাংলাদেশের এভিয়েশন ও ট্যুরিজম খাত দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত। এই খাতের ইতিবাচক অগ্রগতি, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষের সামনে তুলে ধরতে বাটজা কাজ করবে। একই সঙ্গে এভিয়েশন ও ট্যুরিজম বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং অধিকার রক্ষায় সংগঠন সর্বোচ্চ ভূমিকা পালন করবে। আমরা সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে সমন্বয় করে দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে গঠনমূলক সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

    নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমন চৌধুরী বলেন, “বাটজাকে একটি কার্যকর, পেশাদার ও সক্রিয় সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। সদস্যদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়মূলক কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতের উন্নয়নে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে বাটজা নিরলসভাবে কাজ করবে।

    বাটজার পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি সাফওয়ান-সাধারণ সম্পাদক ইমন
    পূর্ববর্তী খবররাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬
    পরবর্তী খবর যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চিফ হুইপ

    আরো সংবাদ পড়ুন

    সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    চলতি অর্থবছরেই দেশের ৫ ধরনের স্থানীয় সরকার নির্বাচন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

    সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

    মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    August 25, 2026

    চলতি অর্থবছরেই দেশের ৫ ধরনের স্থানীয় সরকার নির্বাচন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    August 25, 2026

    হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

    August 25, 2026

    ৪৭ বছর পর যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের তালিকা’ থেকে বাদ দেয়া হলো সিরিয়ার নাম

    August 25, 2026

    রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

    August 25, 2026

    সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    August 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.