Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 5 July 2026, 07:21: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » রাজধানীতে ফিরতি স্রোত, বাড়ছে মানুষ বাড়ছে কর্মব্যস্ততা
    জাতীয়

    রাজধানীতে ফিরতি স্রোত, বাড়ছে মানুষ বাড়ছে কর্মব্যস্ততা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 11, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ঈদের আমেজ এখনো না কাটলেও রাজধানীতে গ্রাম থেকে ফিরে আসা মানুষের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে যাওয়ায় রাজধানীতে ফের বাড়ছে মানুষ ও কর্মব্যস্ততা। সরকারি হিসেব অনুযায়ী ঈদের ছুটি চলবে আরো তিন দিন। তবে এখনো কেউ কেউ ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন ঈদের ছুটিতে।

    বুধবার (১১ জুন) গাবতলী বাস টার্মিনালে গেলে দেখা যায়, ঈদ উদযাপন করতে আজও কেউ কেউ বাড়ি ফিরছেন। তবে সে সংখ্যাটা খুব বেশি নয়। উল্টো জীবিকার তাগিদে ঢাকায় ফিরে আসছেন অনেকেই। পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে যে পরিমাণ মানুষ যাচ্ছে, ফিরছে তার বেশি।

    গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার হাফিজুর রহমান বলেন, এখন যাত্রী অনেক কম। ৮ থেকে ১০ জন যাত্রী নিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে সে তুলনায় ঢাকা ফেরত প্রতিটি বাসই যাত্রীতে ভরপুর থাকে।

    একই কথা জানিয়েছেন হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুর রহমান। তিনি বলেন, বাড়ি ফেরা যাত্রীর পরিমাণ এখন কম। যারা যাওয়ার তারা ইতোমধ্যেই চলে গেছেন। আমাদেরও অল্প যাত্রী দিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে ঢাকায় যে বাসগুলো ফিরছে, সেগুলো কোনোটাই খালি ফিরছে না।

    সরকারি ছুটি ১৪ জুন পর্যন্ত থাকলেও অধিকাংশ বেসরকারি অফিসের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবিকার তাগিদেই বাড়ি ফিরছেন অনেকে।

    কথা হয় চাকরিজীবী অপু রহমানের সঙ্গে। তিনি বলেন, অফিসে ঈদের ছুটি ছিল চারদিন। পরে একদিন বাড়িয়ে নিয়েছিলাম। ছুটি এখন শেষ, তাই ফিরে এসেছি।

    মিরপুরের একটি বেসরকারি অফিসে চাকরি করেন তানিম আহমেদ। তিনি বলেন, এবার দীর্ঘসময় সরকারি ছুটি থাকলেও বেসরকারি অফিসের ছুটি ছিল ৪ থেকে ৫ দিন। তাই চাইলেও বাড়ি থাকার উপায় নেই। ফিরে আসতে হয়েছে আমাকে।

    পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ঢাকা ফিরেছেন সাগর মাহমুদ। তিনি বলেন, প্রতিবার ঈদ উপলক্ষ্যে বাড়ি যাওয়া হয়। ইচ্ছে ছিল আরো কিছুদিন থাকার। তবে অফিস শুরু হয়ে গেছে। তাই ফিরতে হয়েছে।

    বাড়ছে মানুষ বাড়ছে কর্মব্যস্ততা রাজধানীতে ফিরতি স্রোত
    পূর্ববর্তী খবরআবারও করোনা পরীক্ষা শুরু হচ্ছে হাসপাতালগুলোতে
    পরবর্তী খবর টার্গেট ভারত, সামরিক খাতে বিশাল আয়োজন করছে পাকিস্তান

    আরো সংবাদ পড়ুন

    তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

    প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

    ১২ সপ্তাহের মধ্যে দেশের সর্বত্র ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী

    জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

    খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের শ্রদ্ধা

    জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে-বধ, কোয়ার্টারে ফ্রান্স

    July 5, 2026

    প্যারাগুয়ে ম্যাচের আগে ফ্রান্স শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন চুয়ামেনি

    July 4, 2026

    তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

    July 4, 2026

    নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি

    July 4, 2026

    প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

    July 4, 2026

    ১২ সপ্তাহের মধ্যে দেশের সর্বত্র ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.