Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 13 September 2026, 05:04: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » রাজশাহীতে আমের দাম পাচ্ছে না কৃষক, উঠছে না ঢলন পদ্ধতি
    জাতীয়

    রাজশাহীতে আমের দাম পাচ্ছে না কৃষক, উঠছে না ঢলন পদ্ধতি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 20, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    চলতি মৌসুমে রাজশাহীতে আমের পাইকারি বাজারে নেমেছে ধ্বস। হিমসাগর কিংবা আম্র পালি দীর্ঘ ঈদের ছুটির পর বাজারে কোন জাতের আমেরই ভালো দাম মেলেনি। লক্ষণভোগ আম মিলছে পাঁচশ টাকা মণ আর ভালো জাতের আম কোনটিই পেরুচ্ছে না তিন হাজারের কোটা।

    বিশ্লেষকরা বলছেন, ঈদের পর একসঙ্গে বাজারে বহু জাতের আম আসা এবং বৈরি আবহাওয়ায় বাজারে আমের দরপতন হয়েছে। পচনশীল পণ্য হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। আম সংরক্ষণের আধুনিক পদ্ধতি এবং আম দিয়ে রুপান্তরিত পণ্য তৈরি করার সুযোগ থাকলে এমন সংকট কাটানো সম্ভব হতো।

    রাজশাহীর বানেশ্বর বাজার। সারি সারি ভ্যান গাড়িতে ক্যারেটে আম ভর্তি করে বিক্রির জন্য দাঁড়িয়ে আছে কৃষক। দাম নিয়ে যেনো হতাশার শেষ নেই তাদের। বলছেন, গত বছরও আমের দাম ভালো ছিলো, চলতি বছর ভালো জাতের আম ৪৮ কেজিতে এক মণ হলেও কোন ভাবেই মিলছে না সঠিক দাম। তার ওপর যোগ হয়েছে বৈরি আবহাওয়া এবং দাগ যুক্ত আম। ফলে আমের অর্থনীতিতে ধ্বস নেমেছে রাজশাহী অঞ্চলে।

    সবচেয়ে বড় এই বাজারে আম কেনাবেচা হয় অনুমান নির্ভর। এক ক্যারেটে যতো আম ধরে তা আধামণ হিসেবে বিবেচিত হয়। যার ফলে কম দামে ক্রেতারা বেশি আম কিনতে পারছেন।

    বানেশ্বর বাজারের বড় বড় আমের মোকামে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম এলাকায় প্রতিদিন শতশত টন আম পাঠাচ্ছেন তারা। ব্যাপারীরাও বলছেন, গত বছরের চেয়ে এ বছর আমের দাম কম। যদিও ঈদের আগে ও পরে প্রশাসনের পক্ষ থেকে বাজারগুলোতে এক মণে চল্লিশ কেজির বেশি আম ‘ঢলন পদ্ধতি’ বন্ধের নির্দেশ দেয়া হয়। কিন্তু তাতে সাড়া দেয়নি কেউই। ঢলন পদ্ধতিতে ৪৮ থেকে ৫২ কেজিতে ১ মণ ধরা হয়।

    আমের বাজার দর:

    লক্ষণ ভোগ ৫০০ টাকা মণ
    খিরশাপাত/হিমসাগর ২০০০ থেকে ২৫০০ টাকা মণ
    ল্যাংড়া ১২০০ থেকে ১৬০০ টাকা মণ
    মল্লিকা ১২০০ থেকে ১৫০০ টাকা মণ
    আম্রপালি ২০০০ থেকে ২৮০০ টাকা মণ
    ফজলি ১০০০ থেকে ১৫০০ টাকা মণ
    আঁঠি আম ৪০০ থেকে ৭০০ টাকা মণ

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ অধ্যাপক গিয়াস উদ্দীন আহমেদ জানান, পিক সিজিনে একসঙ্গে অনেক জাতের আম বাজার জাত হওয়া, সংগ্রহের সঠিক নিয়ম কানুন না মানা, বৈরি আবহাওয়া এবং ঈদের ছুটিতে চাহিদা কমে যাওয়া চলতি বছরে আমের দাম কমার মূল কারণ। এ সংকট কাটাতে কৃষক পর্যায় পর্যন্ত ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরির উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

    বর্তমানে বাজারে লক্ষণভোগ, ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি, ফজলি আম রয়েছে। জুলাই মাসের শুরুতে বাজারে আসবে আশ্বিনা, গৌড়মতি ও ইলামতি আম।

    এ বছর রাজশাহীতে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের বাগানে সম্ভাব্য ফলনের গড় উৎপাদন ধরা হয়েছে ১৩ দশমিক ২৬ (টন)। সম্ভাব্য মোট উৎপাদন ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন। এছাড়া সম্ভাব্য মোট বিক্রির পরিমান ধরা হয়েছে ১ হাজার ৬শ’ ৯৫ কোটি টাকা।

    পূর্ববর্তী খবরট্রেন্ডে গা ভাসালেন কৌশানি
    পরবর্তী খবর ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

    আরো সংবাদ পড়ুন

    জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই : হাইকোর্ট

    হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

    সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    আগামী ৮-১০ দিনে কমবে বৃষ্টি, বাড়তে পারে রোদ ও ভ্যাপসা গরম

    মালয়েশিয়াকে হারিয়ে হকি বিশ্বকাপে চোখ বাংলাদেশের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইন্দোনেশিয়ায় নিখোঁজ ফেরি থেকে উদ্ধার ১০২, নিহত ১

    September 13, 2026

    স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

    September 13, 2026

    প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা

    September 13, 2026

    প্রযুক্তি ও গবেষকদের সমন্বয়ে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা সম্ভব: জুবাইদা রহমান

    September 13, 2026

    আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

    September 13, 2026

    জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই : হাইকোর্ট

    September 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.