Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 5 September 2026, 09:18: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু
    জাতীয়

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 5, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ছেলে ইভান (৩) গুরুতর আহত হয়েছে।

    শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরা খাতুনের বাড়ি রেললাইনের পাশেই, প্রায় ২০ গজ দূরে। দুপুরে শিশু ইভান বাড়ি থেকে বের হয়ে হাতে একটি ছোট ছাতা নিয়ে রেললাইনের ওপর বসে ছিল। এমন সময় ট্রেন আসার শব্দ শুনে মনিরা খাতুন সন্তানকে বাঁচাতে দ্রুত রেললাইনে ছুটে যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।

    দুর্ঘটনায় গুরুতর আহত ইভানকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    রাজবাড়ী জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় শিশুটির একটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু
    পূর্ববর্তী খবর১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    আরো সংবাদ পড়ুন

    রাউজানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

    ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

    সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

    বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত ৩

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    September 5, 2026

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    September 5, 2026

    রংপুরে আলোচিত চার হত্যার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে: ত্রাণমন্ত্রী

    September 5, 2026

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    September 5, 2026

    রাউজানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    September 5, 2026

    সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

    September 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.