Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 11 August 2026, 09:38: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » সরাসরি করদাতার ব্যাংকে যাবে ভ্যাট রিফান্ড, ই-ভ্যাট সিস্টেম চালু
    অর্থনীতি

    সরাসরি করদাতার ব্যাংকে যাবে ভ্যাট রিফান্ড, ই-ভ্যাট সিস্টেম চালু

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJanuary 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সরাসরি করদাতার ব্যাংকে যাবে ভ্যাট রিফান্ড, ই-ভ্যাট সিস্টেম চালু

    করদাতাদের ভ্যাট রিফান্ড পেতে দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে অনলাইনে সরাসরি ব্যাংক হিসাবে ভ্যাট ফেরতের নতুন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    এখন থেকে ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে আবেদন করলে ভ্যাট রিফান্ডের টাকা সরাসরি করদাতার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

    আজ (বুধবার) ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের অধিভুক্ত তিনজন করদাতার ব্যাংক হিসাবে সরাসরি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ভ্যাট রিফান্ড প্রদানের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করলেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

    উদ্বোধনী অনুষ্ঠানে করদাতাদের প্রতিনিধিসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান কর ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ডিজিটাল করতে এনবিআরে চলমান উদ্যোগে করদাতাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

    আরও পড়ুন- পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের

    এনবিআর জানায়, এনবিআরের ব্যবহৃত ই-ভ্যাট সিস্টেমে একটি নতুন রিফান্ড মডিউল সংযোজন করা হয়েছে। এই ব্যবস্থায় অর্থ বিভাগের আইবাস প্লাস প্লাস সিস্টেমের সঙ্গে সংযুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে রিফান্ডের অর্থ স্থানান্তর করা হচ্ছে। অনলাইন রিফান্ড ব্যবস্থায় করদাতারা মাসিক মূসক (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়ই অনলাইনে রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট মূসক কমিশনারেট আবেদন যাচাই ও প্রক্রিয়াকরণ শেষে অনুমোদন দিলে কোনো ধরনের কাগজপত্র বা সরাসরি অফিসে উপস্থিতি ছাড়াই রিফান্ডের টাকা সরাসরি ব্যাংক হিসাবে পৌঁছে যাবে।

    সূত্র আরও জানায়, নতুন এই অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল বাস্তবায়নের ফলে রিফান্ড আবেদন সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। পাশাপাশি ভ্যাট কার্যালয়ে বারবার আসা–যাওয়ার প্রয়োজন না থাকায় সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে। রিফান্ড সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বা সহযোগিতার জন্য করদাতাদের সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে এনবিআর।

    ই-ভ্যাট সিস্টেম চালু সরাসরি করদাতার ব্যাংকে যাবে ভ্যাট রিফান্ড
    পূর্ববর্তী খবরচাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ
    পরবর্তী খবর নতুন বছরে শরীরে শক্তি বজায় রাখতে যে ৫ পরিবর্তন আনবেন

    আরো সংবাদ পড়ুন

    প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ ভারতের

    ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে গুঞ্জনের কিছু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

    রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

    প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

    এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ ভারতের

    August 11, 2026

    বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

    August 11, 2026

    ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে গুঞ্জনের কিছু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    August 11, 2026

    সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

    August 11, 2026

    সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

    August 11, 2026

    সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.