Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 21 September 2026, 02:44: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের তিন শর্ত
    আন্তর্জাতিক

    যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের তিন শর্ত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 20, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের তিন শর্ত

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ও ফের আলোচনায় বসতে তিনটি শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই জানিয়েছেন, কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে শর্তগুলো ইতোমধ্যে ওয়াশিংটনে পাঠানো হয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। খবর আল জাজিরার।
    ইরানের শর্তগুলো হলো—
    প্রথমত, সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে।
    দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানের জব্দ করা অর্থ ও সম্পদ ছাড়তে হবে।
    তৃতীয়ত, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিতে হবে।
    যুদ্ধ শেষ করতে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বার্তা পাঠিয়েছে ইরান
    যুদ্ধ শেষ করতে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বার্তা পাঠিয়েছে ইরান

    রেজাই বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে।
    ইরানের দেওয়া শর্ত মেনে নেওয়া ওয়াশিংটনের স্বার্থের জন্যও ইতিবাচক হবে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে ট্রাম্পের হুমকিতে কোনো ফল হবে না বলেও মন্তব্য করেন এই ইরানি কর্মকর্তা।
    আলোচনা ব্যর্থ হলে ইরান ‘নির্ণায়ক যুদ্ধের’ জন্য প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন রেজাই। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দুর্বলতাগুলো ইরান চিহ্নিত করেছে এবং সম্ভাব্য মার্কিন বিমান হামলা মোকাবিলায় তেহরান আগের তুলনায় বেশি প্রস্তুত।

    রেজাই আরও বলেন, সম্প্রতি একটি মার্কিন বিমানবাহী রণতরীর কাছাকাছি ইরান জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইরানের ওপর হামলা হলে অঞ্চলটির মার্কিন ঘাঁটি ও স্বার্থে আরও শক্তিশালী হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

    যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তনের সমালোচনা করে রেজাই বলেন, আগের সমঝোতা স্মারক থেকে ওয়াশিংটন সরে যাওয়ার পর ইরানকে তাদের কৌশল পুনর্মূল্যায়ন করতে হয়েছে। চলমান সংঘাতের জন্য তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও দায়ী করেন।

    এদিকে আঞ্চলিক সংঘাত কমানোর ওপরও গুরুত্ব দিয়েছেন রেজাই। তিনি সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যকার সংঘাতের অবসান চান বলে জানান। তাঁর দাবি, হুতিরাও রিয়াদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

    কাতার ও পাকিস্তান গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরুর চেষ্টা করছে। এর মধ্যেই ইরানের তিন শর্ত প্রকাশ্যে আসায় পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে নজর রয়েছে।

    যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের তিন শর্ত
    পূর্ববর্তী খবরমধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প
    পরবর্তী খবর বিশ্বনেতাদের এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    আরো সংবাদ পড়ুন

    ইমরান খানের তিন বোন আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

    মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল

    ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

    হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্ত যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে ইরান

    আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

    মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী

    September 21, 2026

    ইমরান খানের তিন বোন আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

    September 21, 2026

    জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    September 21, 2026

    মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল

    September 21, 2026

    সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী

    September 21, 2026

    ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

    September 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.