Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 27 August 2026, 06:55: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহর 
    আন্তর্জাতিক

    পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহর 

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 16, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহর 

    আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে রাজ্যটিতে বাবরের নামে কোনো মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার (১৫ এপ্রিল) আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

    এর আগে গত ডিসেম্বরে তৃণমূলের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা এবং পরবর্তীতে বেলডাঙায় এর কাজ শুরু করার প্রেক্ষাপটে অমিত শাহ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, মমতা দিদি, আপনি কান খুলে শুনে রাখুন—আপনি এবং আপনার ভাতিজা যতই চেষ্টা করুন না কেন, এই বাংলা ভারতের ভূমি। স্বামী বিবেকানন্দের এই পবিত্র মাটিতে কোনোভাবেই বাবরি মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না।

    অমিত শাহ তার বক্তব্যে অভিযোগ করেন, রাম মন্দির নির্মাণ বাধাগ্রস্ত করতে দীর্ঘ সাড়ে পাঁচশ বছর ধরে মুঘল, ইংরেজ এবং কংগ্রেসের পাশাপাশি মমতা ব্যানার্জিও প্রচেষ্টা চালিয়েছিলেন।
    তিনি বলেন, ২০১৯ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সেই দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে রাম মন্দির নির্মাণ করেছেন। অথচ পশ্চিমবঙ্গে মমতা তারই দলের সাবেক বিধায়ককে দিয়ে বাবরি মসজিদ বানানোর ছক কষছেন।

    জনসভার উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, আপনারাই বলুন, মমতাকে কি এখানে বাবরি মসজিদ নির্মাণ করতে দেওয়া উচিত? অনুপ্রবেশ প্রসঙ্গে শাহ বলেন, ত্রিপুরা, আসাম ও বিহারের মতো পশ্চিমবঙ্গেও বিজেপির সরকার তৈরি হলে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে এবং একজনকেও এই রাজ্যে ঢুকতে দেওয়া হবে না।

    এছাড়া তিনি দাবি করেন, মোদি সরকার আসার পর সার্জিক্যাল স্ট্রাইক ও ‘অপারেশন সিঁদুর’ এর মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যা আগের কংগ্রেস সরকার করতে ব্যর্থ হয়েছিল।

    কলকাতার আরজিকর মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের নিরাপত্তা নিয়ে মমতা সরকারের সমালোচনা করেন শাহ। তিনি বলেন, একজন নারী মুখ্যমন্ত্রী হয়েও মমতা ব্যানার্জি রাজ্যে নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। আরজিকর ইস্যু টেনে তিনি দাবি করেন, বাংলার মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে একমাত্র বিজেপিই বিকল্প।

    অন্যদিকে, উত্তর দিনাজপুরের ইসলামপুরের জনসভা থেকে অমিত শাহের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তিনি অভিযোগ করেন, বিজেপি কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে দেশটাকে টুকরো টুকরো করতে চাইছে। মমতা বলেন, আগামী দিনে বিজেপি ভারতবর্ষে থাকবে না, তারা জিতবেও না। জোড়া ফুল ছাড়া সাধারণ মানুষকে কেউ বাঁচাতে পারবে না।

    পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহর
    পূর্ববর্তী খবরঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
    পরবর্তী খবর ইরান অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে: ফিফা সভাপতি

    আরো সংবাদ পড়ুন

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

    ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

    নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬২, নিখোঁজ পাঁচ শতাধিক

    নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ঢল ও ভূমিধসে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ প্রায় ৫০০

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্থানীয় নির্বাচন: সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট করতে চায় ইসি

    August 27, 2026

    নেপালের আকস্মিক বন্যায় হতাহতদের ঘটনায় সংসদে শোক প্রস্তাব

    August 27, 2026

    রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    August 27, 2026

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    August 27, 2026

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

    August 27, 2026

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    August 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.