Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 15 September 2026, 04:24: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
    দেশজুড়ে

    নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 18, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ময়মনসিংহ নগরীতে একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৩টার দিকে নগরের কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন- ঝিনাইদহ জেলার বাসিন্দা মো. মাসুদ মিয়া (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা সিয়াম মিয়া (২৪)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের কলেজ রোড এলাকায় প্রায় সাড়ে আট শতক জমির ওপর ‘এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার’ নামে একটি দশতলা ভবনের নির্মাণকাজ চলছে গত প্রায় ৩ বছর ধরে। ভবনটির মালিক নেত্রকোণা মেডিকেল কলেজের প্রভাষক রফিকুল ইসলাম হলেও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভবনটির নির্মাণকাজ চালানো হচ্ছিল।

    বুধবার দুপুর ৩টার দিকে ভবনটির অষ্টম তলায় কাজ করার সময় অসাবধানতাবশত ওই দুই শ্রমিক নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    ভবনটির নিরাপত্তাকর্মী আবদুল হক বলেন, দুপুরের খাবার খেয়ে শ্রমিকেরা কাজ করতে ওপরে যান। এর কিছুক্ষণের মধ্যে দুজন শ্রমিক মাচা ভেঙে নিচে পড়ে যান। এই শ্রমিকেরা প্রায় ১৫ দিন আগে এখানে কাজ করতে এসেছিলেন।

    এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

    পূর্ববর্তী খবরপানামাকে হারিয়ে বিশ্বকাপ শুরু ঘানার
    পরবর্তী খবর উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু কলম্বিয়ার

    আরো সংবাদ পড়ুন

    দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী

    ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ

    রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

    মহাখালী ও ধানমন্ডিতে ভবনের আগুন নিয়ন্ত্রণে

    বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

    September 14, 2026

    হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২

    September 14, 2026

    সাত ধাপে হবে ইউপি নির্বাচন, তারিখ ঘোষণা

    September 14, 2026

    প্রথমবারের মতো বাংলাদেশে ইলিশ রফতানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

    September 14, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    September 14, 2026

    মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    September 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.