Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 5 September 2026, 12:07: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » নৈশভোজে গুলি, হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের
    আন্তর্জাতিক

    নৈশভোজে গুলি, হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 26, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে নিরাপত্তা আতঙ্কের ঘটনার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তিনি জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে শঙ্কার পরিস্থিতি সত্ত্বেও অনুষ্ঠান চালিয়ে নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি, যদিও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনাকেই চূড়ান্ত বলে উল্লেখ করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

    সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠান চলাকালে গুলির শব্দ শোনা গেছে। এতে করে হঠাৎ নিরাপত্তা আতঙ্ক তৈরি হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেয়া হয়। ভেন্যুর ভেতরে হঠাৎ বিকট শব্দ শোনার পর অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতেও দেখা যায়।

    এদিকে নিরাপত্তা সদস্যদের দ্বারা দ্রুত সরিয়ে নেয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, সন্দেহভাজন হামলাকারীকে ‘আটক’ করা হয়েছে।

    ট্রাম্প বলেন, ‘আমি ‘অনুষ্ঠান চালিয়ে যাওয়ার’ পরামর্শ দিয়েছি, তবে এ বিষয়ে সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলা হবে’। তিনি আরও বলেন, ‘যে সিদ্ধান্তই নেয়া হোক না কেন, আজকের সন্ধ্যা পরিকল্পনা অনুযায়ী আর হবে না। আমাদের আবার নতুন করে এটি আয়োজন করতে হবে।’

    অনুষ্ঠানস্থলে দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী জানান, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে। তবে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে নাকি আটক— এ নিয়ে শুরুতে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছিল।

    এরই মধ্যে ট্রাম্প আবারও সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন, হামলাকারীকে আটক করা হয়েছে।

    স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের ভোজকক্ষে এই ঘটনা ঘটে। মূলত সেখানেই হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানটি চলছিল। একপর্যায়ে ভেতরে হঠাৎ জোরে শব্দ শোনা গেলে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিবিসি বলছে, ঘটনার পর ট্রাম্প ওয়াশিংটন হিলটন হোটেল ত্যাগ করেন। তিনি জানান, ‘ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সব সদস্যই সম্পূর্ণ নিরাপদে আছেন।’

    পূর্ববর্তী খবরআজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন, কোন রুটে কত ভাড়া?
    পরবর্তী খবর সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার আর নেই

    আরো সংবাদ পড়ুন

    অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশ, ৮ ‘বাংলাদেশি’ আটক

    বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

    নেপালে বন্যা: ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার দুইজন

    বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

    মধ্যরাতে তেল চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন তারেক রহমান

    September 5, 2026

    অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশ, ৮ ‘বাংলাদেশি’ আটক

    September 5, 2026

    বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    September 5, 2026

    ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

    September 5, 2026

    ঢাকা-চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চ শুরু

    September 5, 2026

    বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    September 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.