Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 12 September 2026, 05:01: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » নিজস্ব প্রতিবেদক » আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক
    নিজস্ব প্রতিবেদক

    আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    দীর্ঘ ৯ দিন পর সারাদেশে জ্বালানি তেল বিক্রিতে বিদ্যমান রেশনিং পদ্ধতি প্রত্যাহার করেছে সরকার।

    রোববার (১৫ মার্চ) থেকে দেশের সব পেট্রল পাম্পে জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরছে।

    এর আগে, শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ সিদ্ধান্তের কথা জানান।

    মূলত আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহন নির্বিঘ্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সংকট তৈরি হতে পারে; এমন গুঞ্জন ও আতঙ্কে গত ৬ মার্চ থেকে তেলের অস্বাভাবিক চাহিদা বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অতিরিক্ত তেল কেনা ঠেকাতে ওই দিন থেকেই সরবরাহে সীমা বেধে দেয় সরকার।

    সেসময়, রেশনিং চলাকালীন মোটরসাইকেলের জন্য দৈনিক ২ লিটার, এসইউভি ও মাইক্রোবাসের জন্য ২০-২৫ লিটার এবং দূরপাল্লার ভারী যানবাহনের জন্য সর্বোচ্চ ২২০ লিটার পর্যন্ত তেল বিক্রির নিয়ম কার্যকর ছিল।

    তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে।

    ডিজেল বর্তমানে মজুদ আছে প্রায় ২ লাখ টন। এছাড়া জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য আরও ৬০ হাজার টন সংরক্ষিত রয়েছে। দেশে দৈনিক ডিজেলের চাহিদা মাত্র ১২ হাজার টন। পাশাপাশি পেট্রল ও অকটেন মজুদ আছে ১৬ হাজার টন, যেখানে দৈনিক চাহিদা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টন।

    বিপিসি কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে, এই মজুদে বর্তমান পরিস্থিতি অনায়াসেই সামাল দেওয়া সম্ভব।

    সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ইরান যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় যে সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়েছিল, তা আপাতত থাকছে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরুর আগের মতোই স্বাভাবিকভাবে তেল কেনা যাবে। ঈদযাত্রায় সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, সেটিই এখন সরকারের প্রধান লক্ষ্য।

    এদিকে আজ সকাল থেকেই দেশের ফিলিং স্টেশনগুলোতে কোনো প্রকার সীমা ছাড়াই তেল বিক্রি শুরু হয়েছে, যা পরিবহন মালিক ও সাধারণ চালকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

    আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক
    পূর্ববর্তী খবরজেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৮
    পরবর্তী খবর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শুরু

    আরো সংবাদ পড়ুন

    স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দই যথেষ্ট নয়: অর্থমন্ত্রী

    ৭ম ফুলতলা উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

    সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ

    রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়েছে বার্সেলোনা

    ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সিরিজ জয় বাংলাদেশের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

    September 12, 2026

    ব্রিকস সম্মেলন: ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট

    September 12, 2026

    দেশে সারের সংকট নেই, মজুতের চেষ্টা করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

    September 12, 2026

    কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    September 12, 2026

    হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    September 12, 2026

    বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

    September 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.