Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 19 August 2026, 11:05: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » নিজস্ব প্রতিবেদক » স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দই যথেষ্ট নয়: অর্থমন্ত্রী
    নিজস্ব প্রতিবেদক

    স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দই যথেষ্ট নয়: অর্থমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দ বাড়ালেই হবে না, বরং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার, বেসরকারি খাত, বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একইসঙ্গে এ খাতে উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিতে হবে।

    স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দ বাড়ালেই হবে না, বরং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার, বেসরকারি খাত, বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একইসঙ্গে এ খাতে উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিতে হবে।

    মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানে পাঁচতারকা হোটেল আমারিতে আয়োজিত ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

    অর্থমন্ত্রী বলেন, ​দেশের বিদ্যমান সম্পদের কথা বিবেচনায় রেখে আমরা এরইমধ্যে একটি বেশ ভালো বাজেট বরাদ্দ করেছি। কিন্তু শুধু বাজেট বরাদ্দ করা কখনোই যথেষ্ট নয়। এই বরাদ্দের সর্বোত্তম ব্যবহার কীভাবে করা হবে, সেই প্রক্রিয়াটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভিত্তিপ্রস্তর বা গাঁথুনি আমরা স্বাস্থ্যখাতের জন্য তৈরি করতে যাচ্ছি।

    আমির খসরু বলেন, স্বাস্থ্যসেবার খাত আরও এগিয়ে নিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে একে অপরের সঙ্গে সমন্বয় করতে হবে। উভয়পক্ষ যদি যার যার নিজস্ব গতিতে চলে, তাহলে এ খাত সামগ্রিকভাবে উপকৃত হবে না। তাই বেসরকারি খাতের সঙ্গে সরকারি কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনে জোরালো ভূমিকা রাখতে হবে।

    তিনি বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবার জন্য জনগণের পকেটের নিজস্ব খরচ বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। সরকারি-বেসরকারি এত স্বাস্থ্যসেবা ব্যবস্থা থাকা সত্ত্বেও এটি ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক। তবে সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার ভবিষ্যতের জন্য আমরা কীভাবে একসঙ্গে কল্যাণকর কাজ করবো, তার পরিকল্পনা করতে হবে। ​

    এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আমরা যখন অর্থনীতির গণতন্ত্রীকরণের কথা বলি, তখন স্বাস্থ্যখাতকেও অন্তর্ভুক্ত করি। কারণ সরকারের সহায়তায় স্বাস্থ্যসেবা পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। মূলত আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থার দিকে যাচ্ছি। তাই গ্রামাঞ্চলের লোকজন কীভাবে নিজেদের স্বাস্থ্যের যত্ন নেবেন, সে বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমরা প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োজিত করছি। এছাড়া বেসরকারি খাতের সঙ্গে সরকার কীভাবে কাজ করতে পারে, সে বিষয়েও আমরা এরই মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছি।

    তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে যখন সরকারি ও বেসরকারি খাতের একটি প্রতিযোগিতা থাকবে, তখন মান আরও বেড়ে যাবে। তবে এক্ষেত্রে সরকারি খাত সবসময় কিছুটা পিছিয়ে পড়ে। এজন্য আমরা সরকারি কর্মসূচির সঙ্গে বেসরকারি খাতকে সংহত করার চেষ্টা করছি।

    ​ওষুধ শিল্পের বেসরকারি খাত ভালো করছে জানিয়ে আমির খসরু বলেন, বেসরকারি খাতের শুধু অভ্যন্তরীণ বাজারে ওষুধ সরবরাহ নয়, বরং রপ্তানির জন্যও আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। এবারের বাজেটেও আমরা চিকিৎসা সরঞ্জাম বা যন্ত্রপাতি তৈরির ক্ষেত্রে বিনিয়োগে তাদের প্রচুর সুযোগ-সুবিধা ও প্রণোদনা দিয়েছি। আমাদের এমন একজন নেতা আছেন যিনি বেসরকারি খাতের নেতৃত্বাধীন প্রবৃদ্ধিতে বিশ্বাস করেন। প্রকৃতপক্ষে এই দলটি গঠিতই হয়েছিল বেসরকারি খাতের নেতৃত্বাধীন প্রবৃদ্ধি নীতির মূল্যের ওপর ভিত্তি করে। সুতরাং আমাদের সেই নেতাই এখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একইসঙ্গে আমাদের পথ দেখাচ্ছেন।

    স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দই যথেষ্ট নয়: অর্থমন্ত্রী
    পূর্ববর্তী খবরসেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

    আরো সংবাদ পড়ুন

    বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

    কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত

    ‘পিংক বাস’ চালু আজ, ঢাকার যেসব রুটে মিলবে সেবা

    দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

    তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

    মঙ্গলবার থেকে রাজধানীতে ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টরও নারী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের আদেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

    August 19, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা

    August 19, 2026

    বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

    August 19, 2026

    কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত

    August 19, 2026

    স্টামফোর্ডে সাংবাদিকতা বিভাগের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ‘ফলাবর্তন’ অনুষ্ঠিত

    August 18, 2026

    জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন পরিচালক

    August 18, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.