Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 13 November 2026, 02:05: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » রাজনীতি » ক্ষমতায় গেলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করব: তারেক রহমান
    রাজনীতি

    ক্ষমতায় গেলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করব: তারেক রহমান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 21, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ক্ষমতায় গেলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করব: তারেক রহমান

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বিএনপি পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে গুলশান-বনানী সোসাইটিসহ ১২টি সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

    তারেক রহমান বলেন, ঢাকার চারপাশে নদীগুলো দূষণের কারণে নষ্ট হচ্ছে। ১৫ থেকে ২০ বছর পর ঢাকায় সুপেয় পানির সংকট দেখা দিতে পারে। ধীরে ধীরে এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। ঢাকার ভরাট খালগুলো উদ্ধার করা হবে। সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। রাজধানীর মশা নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে।

    ঢাকার সবুজায়ন কমেছে উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছর আগে বাধ্য হয়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে। ফিরে আসার পর মনে হয়েছে সবুজ কমে গেছে আগের তুলনায়। মনে হয়েছে ঢাকার সবকিছু শুকনো হয়ে গেছে। নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপন করতে চাই আমরা।

    প্রত্যেক উপজেলায় সরকারি-বেসরকারি নার্সারি সক্ষমতা বাড়িয়ে সে লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, দেশব্যাপী পরিবেশকে সহায়তা করবে এমনভাবে বনায়নের পরিকল্পনা চলছে।

    তিনি বলেন, অনেকদিন পরে দেশে এসেছি। বাইরে থাকতে যা শুনেছি এসে দেখছি ভিন্ন কিছু। রাজনীতিতে বিরোধীদলের সমালোচনা স্বাভাবিক চর্চা, এবার সে চর্চা বদলাতে হবে। সংকট সমাধানে কথা বলতে হবে, কাজ করতে হবে।

    ট্রাফিক সমস্যা নিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, পাবলিক বাহন উন্নত করতে পারলে ট্রাফিক সমস্যা সমাধান অনেকটাই সম্ভব। মেট্রোরেল অনেক খরুচে, তার জায়গায় মনোরেল ব্যবস্থা চালু করা যায়। বনানী, মোহাম্মদপুর ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করতে পারলে ট্রাফিক সমস্যার সমাধান সম্ভব।

    ক্রীড়াকে পেশার জায়গায় নিয়ে আসা হবে জানিয়ে তিনি বলেন, ক্রীড়াকে পেশার জায়গায় নিয়ে আসতে চাই আমরা। অন্যান্য বিভিন্ন পেশার জন্য যেভাবে প্রস্তুত করা হয়, তেমনিভাবে পেশাদার ফুটবলার হবে। সেজন্য শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করতে চাই আমরা। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার ওপরে বিশেষ নজর দেয়া হবে। পাশাপাশি তৃতীয় আরও একটি ভাষা শিক্ষার ওপরে নজর দেয়া হবে।

    তিনি বলেন, বাধ্যতামূলক যেকোনো একটি খেলার সঙ্গে যুক্ত থাকতে হবে প্রতিটি শিক্ষার্থীকে, এমন পরিকল্পনা আছে বিএনপির। একই পরিকল্পনা থাকবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও। যা প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক হবে।

    তারেক রহমান বলেন, কড়াইলে আপনারা যারা বসবাস করেন; আপনাদের সন্তান আছে, আমারও আছে। আমাদের ভবিষ্যৎ হচ্ছে, আমাদের আজকের সন্তানরা। আমরা চাই দালানে যে থাকেন, তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে; ঠিক একইভাবে কড়াইল বস্তিতেও যে মানুষগুলো থাকে, তাদের যারা সন্তান আছে, তারাও ঠিক ওই দালানের মানুষদের সন্তান যেভাবে শিক্ষাব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে; যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন, তাদের সন্তানরাও একইভাবে বিদেশি ভাষা যেন শিখতে পারে। তাদের সন্তানরাও যেন চিকিৎসা পেতে পারে, তাদের সন্তানরাও যেন একইভাবে লেখাপড়ার সুযোগ পায়। আল্লাহ যদি রহম করেন, আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করতে চাই।’

    এ সময় নারীদের অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে ফ্যামিলি কার্ড ও কৃষকদের সুবিধার্থে কৃষক কার্ড দেয়ারও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।

    দীর্ঘদিন ধরে কড়াইলে থাকা মানুষের জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা ও উন্নত ফ্ল্যাট হস্তান্তর করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

    ক্ষমতায় গেলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করব: তারেক রহমান
    পূর্ববর্তী খবরবিএনপির নির্বাচনি থিম সং’র উদ্বোধন আজ
    পরবর্তী খবর দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

    আরো সংবাদ পড়ুন

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

    ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

    ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

    ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

    November 12, 2026

    জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

    November 12, 2026

    রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

    November 12, 2026

    নিউজ পোর্টালগুলোকে মানের দিকে লক্ষ্য রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

    November 12, 2026

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    November 12, 2026

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    November 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.